advertisement

শ্বশুরবাড়িতে খুন জামাই! স্ত্রী সহ আটক ৪

Last Updated:

২ বছর আগে এই বিয়ে হয়। বিয়ে করার পরে অনিল মাঝে মধ্যেই ভিন রাজ্যে কাজ করতে চলে যেত হয়। কাজে যাওয়ার আগে অনিল তাঁর স্ত্রীকে শ্বশুড় বাড়িতে রেখে আসেন। সব কিছুই ঠিক ঠাক চলত। কিন্তু...

#চাকুলিয়া: শ্বশুরবাড়ি গিয়ে খুন হলেন জামাই। ঘটনা বিহারের বীরনগর গ্রামে। রবিবার মৃতদেহ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সাটয়ারা গ্রামে আনা হয়। স্ত্রী এবং শ্বশুর, শাশুড়ি সহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, চাকুলিয়া থানার সাটয়ারা গ্রামের বাসিন্দা ভদোরা রিসির ছেলে অনিল রিসির সাথে বিয়ে হয়েছিল বিহারের বীরনগরের বাসিন্দা গনেশ রিসির মেয়ে নিলম রিসির। ২ বছর আগে এই বিয়ে হয়। বিয়ে করার পরে অনিল মাঝে মধ্যেই ভিন রাজ্যে কাজ করতে চলে যেত হয়। কাজে যাওয়ার আগে অনিল তাঁর স্ত্রীকে শ্বশুড় বাড়িতে রেখে আসেন। সব কিছুই ঠিক ঠাক চলত। কিন্তু লকডাউনের পরে আবার তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে ভিন রাজ্যে কাজ করতে চলে যান তিনি। গত চারদিন আগে ভিন রাজ্য থেকে কাজ সেরে বিহারের বীরনগরে চলে যান। শনিবার রাতে অনিলের পরিবারকে খবর দেওয়া হয় যে তাঁদের ছেলে মারা গিয়েছেন। এই খবর পেয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
রবিবার সকালে অনিলের আত্মীয়রা একটি অ্যাম্বুলেন্সে তাঁর দেহ নিজের বাড়িতে নিয়ে আসেন। মৃতদেহের সঙ্গে আসেন তাঁর স্ত্রী এবং তাঁর শ্বশুর, শাশুড়ি।  অনিলের মৃতদেহ গ্রামে পৌঁছাতেই এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন। খবর জানাজানি হতেই গ্রামবাসীরা অনিলের বাড়ির সামনে ভিড় জমান। গ্রামবাসিদের জেরায় অনিলের স্ত্রী স্বামীকে খুনের কথা স্বীকার করেন।মৃত অনিলের স্ত্রী দাবি করেন তার জামাইবাবু স্বামীকে খুন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। অনিলের ঘটনায় পুলিশ তাঁর স্ত্রী নিলম ও তার শ্বশুর শাশুড়ি সহ এক নাবালককে আটক করে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতর আত্মীয় রামচন্দ্র রিসি জানান, মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর তার স্ত্রীকে চেপে ধরলে খুনের কথা কবুল করেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শ্বশুরবাড়িতে খুন জামাই! স্ত্রী সহ আটক ৪
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement