advertisement

রাজস্থান থেকে চোরাই করা উট, উদ্ধার উত্তরবঙ্গে!

Last Updated:

সোমবার ইটাহারের হাটগাছি এলাকায় ওই উটগুলি বিক্রির জন্য রাখা হয়েছিল।

#ইটাহার: চোরাই হওয়া উট উদ্ধার হল ইটাহারের হাটগাছি গ্রামে। পশু প্রেমী সংগঠনের পক্ষ থেকে ইটাহার থানায় অভিযোগ দায়ের। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।। জানা গিয়েছে, রাজস্থান থেকে উট চুরি করে  উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার হাটগাছি গ্রামে এনে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলার পিউপিলস ফর অ্যানিমেলস এবং শিলিগুড়ির অ্যানিমেলস হেল্প লাইনের যৌথ অভিযান চালায়৷ এই অভিযানে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার হাটগাছি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১০টি উট।
সূত্রের খবর ওই দশটি উটকে রাজস্থান থেকে চুরি করে অবৈধভাবে উত্তর দিনাজপুর জেলায় নিয়ে আসা হয়েছিল।  সোমবার ইটাহারের হাটগাছি এলাকায় ওই উটগুলি বিক্রির জন্য রাখা হয়েছিল। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সদস্যরা হানা দিয়ে উটগুলি উদ্ধার করে। ইটাহার থানায় লিখিত অভিযোগও দায়ের করে পিউপিলস ফর অ্যানিমেলস এর সদস্যরা।  যদিও উট পাচার বা  অবৈধ বিক্রির অভিযোগে কেউ ধরা পড়েনি।
advertisement
উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া উটগুলিকে রাজস্থানের বরোদিয়ায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাজস্থান থেকে চোরাই করা উট, উদ্ধার উত্তরবঙ্গে!
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement