Siliguri KLO Activity|| আসছে হুমকি চিঠি, ভিডিও বার্তা! সংগঠন সাজাচ্ছে কেএলও? শিলিগুড়িতে রণকৌশল প্রস্তুতি বৈঠক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পৃথক রাজ্যের দাবী নিয়ে ক্রমেই সরগরম হচ্ছে উত্তরবঙ্গ। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে কেএলও (Kamtapur Liberation Organisation)! এই দুইয়ের মোকাবিলায় প্রস্তুতি সারতে জরুরী বৈঠক।
#শিলিগুড়ি: পৃথক রাজ্যের দাবী নিয়ে ক্রমেই সরগরম হচ্ছে উত্তরবঙ্গ। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে কেএলও (Kamtapur Liberation Organisation)! এই দুইয়ের মোকাবিলায় প্রস্তুতি সারতে জরুরী বৈঠক। শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে পদস্থ পুলিশ কর্তারা। ছিলেন রাজ্য গোয়েন্দা পুলিশের এডিজি নীরজ কুমার সিং, উত্তরবঙ্গের এডিজি ডিপি সিং, উত্তরবঙ্গের গোয়েন্দা পুলিশের আইজি ওজি পাল, দার্জিলিং রেঞ্জের ডিআইজি অমিত পি জাভালগি, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা-সহ পদস্থ কর্তারা।
বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই নতুন করে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া কেএলও। একের পর এক হুমকি চিঠি দিচ্ছে সংগঠনের সুপ্রিমো জীবন সিং। গোপন ডেরা থেকে তার চিঠিতে পৃথক রাজ্যের দাবিও রয়েছে। পরবর্তীতে অবহেলিত, বঞ্চিত উত্তরবঙ্গ বলে আলাদা রাজ্যের দাবি তুলেছেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তার পাশে দাঁড়িয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংগঠন। ইতিমধ্যেই ময়নাগুড়িতে জন বার্লার সঙ্গে গোপন বৈঠক করেছেন কেপিপি নিখিল গোষ্ঠীর সদস্যরা।
advertisement

advertisement
উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আন্দোলন হলে তা কীভাবে সামাল দেওয়া হবে এবং এখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা হয় এদিনের বৈঠকে। কেএলও ফের মাথাচাড়া দিলে কিভাবে তার মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হয় বলে পুলিশ সূত্রের খবর।
advertisement
সম্প্রতি কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে হুমকি চিঠিও দেয় যে এল ও সুপ্রিমো জীবন সিং। হুমকি চিঠিতে জাতির হয়ে কথা না বললে কড়া শাস্তির নিধান দিয়েছে জীবন সিংহ। আলাদা রাজ্য নিয়ে ইতিমধ্যেই কেপিপি সহ কয়েকটি দল আলাদা বৈঠকও করেছে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ছেড়ে অতীতে যারা মূলস্রোতে ফিরেছেন সেইসব কেএলও জঙ্গিদের দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়েছে কিনা তা নিয়েও আলোচনা হয় বৈঠকে বলে সূত্রের খবর। সম্প্রতি কেএলও চিফ জীবন সিংহের একাধিক ভিডিও বার্তাও সামনে এসেছে। জীবন সিংহের এই ধরনের চিঠির পরেই নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহল। উত্তরবঙ্গে শান্তি অটুট রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। কিন্তু উত্তরবঙ্গের এডিজি ডিপি সিং অবশ্য এসব নিয়ে মুখ খুলতে চাননি। তিনি জানান, গোয়েন্দা বিভাগ ও পুলিশ কর্তাদের নিয়ে সমন্বয় বৈঠক হয়েছে।
advertisement
Partha Sarkar
Location :
First Published :
Jul 07, 2021 12:33 PM IST









