advertisement

Siliguri News: ফাঁকা বাড়িতে চুরি, পুলিশের তৎপরতায় পালানোর আগেই ভেস্তে গেল পরিকল্পনা! উদ্ধার ১০ লক্ষ টাকার সোনা

Last Updated:

Siliguri News: ফাঁকা বাড়িতে চুরি, কয়েকঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার বহুমূল্যের সোনা।

পুলিশের জালে অভিযুক্ত
পুলিশের জালে অভিযুক্ত
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ফাঁকা বাড়িকে নিশানা করে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এল মাটিগাড়া থানা এলাকায়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিবমন্দির সংলগ্ন শান্তিপুর হালেরমাথা এলাকার বাসিন্দা অমিত ঝা অল্প সময়ের জন্য বাড়ির বাইরে যান। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়িতে হানা দেয় দুষ্কৃতী।
সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি ঘরের ভেতরের অবস্থা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পরই মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: শীতের ছুটিতে ক্যারাটের মাস্টারক্লাস, নিউ দিঘায় মেগা ইভেন্ট! জাপানি ট্রেনাররা দিল বিশেষ প্রশিক্ষণ
তদন্তে গতি এনে মাত্র ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ মুন্ডা (১৯), ডাকনাম ধারু। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। পুলিশের তল্লাশিতে বিশ্বাস কলোনির একটি জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ৭০ গ্রাম সোনা ও ৩৬৫ গ্রাম রূপার গয়না। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চুরির ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু পুলিশ যেভাবে দ্রুততা সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাতে এলাকার সাধারণ মানুষ অনেকটা আশ্বস্ত হতে পেরেছেন। পাশাপাশি এলাকার মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও এলাকায় এই ধরণের কার্যকলাপ রুখতে কড়া নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ফাঁকা বাড়িতে চুরি, পুলিশের তৎপরতায় পালানোর আগেই ভেস্তে গেল পরিকল্পনা! উদ্ধার ১০ লক্ষ টাকার সোনা
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement