North Dinajpur News: ভয়ঙ্কর কাণ্ড! কুড়িয়ে পাওয়া চানাচুর খেয়ে অসুস্থ ৭ জন! পুরো ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন
- Reported by:Piya Gupta
- Published by:Sayani Rana
Last Updated:
North Dinajpur News : বিনামূল্যে জিনিস পেতে বা খেতে অনেকেই পছন্দ করেন। অনেকে রাস্তাঘাটে কোনও কিছু পড়ে থাকতে দেখলে সেই জিনিস বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করেন। এই রকমই শনিবার রাস্তায় কুড়িয়ে পাওয়া চানাচুরের প্যাকেট থেকে চানাচুর খেয়েই অসুস্থ হয়ে পড়েন সাতজন।
উত্তর দিনাজপুর: বিনামূল্যে জিনিস পেতে বা খেতে অনেকেই পছন্দ করেন। অনেকে রাস্তাঘাটে কোনও কিছু পড়ে থাকতে দেখলে সেই জিনিস বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করেন। এই রকমই শনিবার রাস্তায় কুড়িয়ে পাওয়া চানাচুরের প্যাকেট থেকে চানাচুর খেয়েই অসুস্থ হয়ে পড়েন সাতজন।
জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের লক্ষীপুর এলাকার বাড়ির পাশে কেউ চানাচুর, সাবান ,শ্যাম্পু ফেলে রেখে গিয়েছিল। আর সেই চানাচুর, সাবান ,শ্যাম্পু দেখেই জনতার কাড়াকাড়ি। অনেকেই এই বিনামূল্যে জিনিস পেয়েই বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করতেও শুরু করেন। পড়ে থাকা চানাচুরের প্যাকেট অনেকে নিয়ে গিয়ে খেতেই ঘটে বিপত্তি।
advertisement
advertisement
যারা যারা পড়ে থাকা চানাচুর বাড়ি নিয়ে গিয়ে খেয়েছিল খাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে। কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুশরাইল রহমান জানান, চানাচুর থেকে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়েছেন বাসিন্দারা। পরে খবর নিয়ে গ্রামবাসীদের থেকে জানা যায়, কুড়িয়ে পাওয়া চানাচুর খেয়েই এই অবস্থা।
advertisement
গ্রামবাসী সান্তনা দেবশর্মা বলেন, পরপর তিনটি বাড়ির সামনে বিভিন্ন রকম চানাচুর , সাবান পড়ে ছিল। পড়ে থাকা চানাচুরের প্যাকেট খেতেই অসুস্থ হয়ে পড়েন গ্রামের সাতজন। ছোট থেকে বড় প্রত্যেকেই এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই চানাচুর-সহ প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2024 2:39 PM IST










