Road Problem: পাঁচ বছর ধরে বেহাল রাস্তা! গর্ভবতী রোগীদের নিয়ে মহা বিপদে, ক্ষোভ বাসিন্দাদের
- Reported by:Sarthak Pandit
- Published by:Ankita Tripathi
Last Updated:
দীর্ঘ সময় ধরে রাস্তাটি খারাপ থাকার কারণে রোগীদের নিয়ে চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। গর্ভবতী রোগীদের এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অনেকটাই ঝুঁকি থাকে।
মাথাভাঙা: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমা এলাকায় রয়েছে জেলার অন্যতম তেকোনিয়া ইকোপার্ক। আর এই ইকোপার্কে যাওয়ার মূল রাস্তা দীর্ঘ সময় ধরে বেহাল। বিস্তীর্ণ এলাকার মানুষ এবং প্রচুর পর্যটক এই রাস্তা দিয়েই চলাচল করে থাকেন। তবে দীর্ঘ পাঁচ বছরে ধরে এই রাস্তাটি বেহাল থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকে। এই রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলাচল করা এক প্রকার অসুবিধার হয়ে দাঁড়িয়েছে। যদিও এই বিষয় নিয়ে বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনের কর্তাদের জানানো হলেও কোনও লাভ হয়নি।
স্থানীয় এক বাসিন্দা দুলাল দাস জানান, “এই রাস্তাটি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায়শই রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যান চালকদের। তবে বারংবার এই রাস্তা সংস্কারের বিষয় নিয়ে পঞ্চায়েত এবং প্রশাসনিক কর্তাদের জানান হয়েছে। তবে কোনোও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
advertisement
advertisement
আরেক বাসিন্দা নবকান্ত দাস জানান, “সঠিক কোনও কারণের জন্য এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। সেই বিষয় নিয়েও স্পষ্ট ভাবে বলা হচ্ছে না স্থানীয়দের। এই কারণে স্থানীয় মানুষ থেকে শুরু করে এই এলাকায় ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি চরমে উঠেছে।”
এলাকার আরেক বাসিন্দা ও টোটো চালক কৃষ্ণ সরকার জানান, “দীর্ঘ সময় ধরে রাস্তাটি খারাপ থাকার কারণে রোগীদের নিয়ে চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। গর্ভবতী রোগীদের এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অনেকটাই ঝুঁকি থাকে। তবুও স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না”।
advertisement
যদিও রাস্তা সংস্কারের এই বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলে পঞ্চায়েত রঞ্জিত দাস জানান, “ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তিনি পদক্ষেপ নেবেন। এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।”
advertisement
বর্তমান সময়ে এই রাস্তা সংস্কারের বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ জমতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় মানুষেরা দ্রুত এই রাস্তা সংস্কারের বিষয় নিয়ে জরুরি পদক্ষেপ দাবি জানাচ্ছেন। এছাড়াও এই রাস্তাটি তেকোনিয়া ইকো পার্কের মূল রাস্তা। ফলে এই রাস্তাটির গুরুত্ব রয়েছে পর্যটনের ক্ষেত্রে অনেকটাই। তাই দ্রুতই রাস্তাটি সংস্কার করা হলে পর্যটনের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন সকলে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2025 3:38 PM IST









