Red Alert: উত্তরের দুর্যোগে ফুঁসছে তিস্তা, জলঢাকা! তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল জল
- Reported by:SUROJIT DEY
- Published by:Debalina Datta
Last Updated:
আজও তিস্তার মেখলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় এবং জলঢাকা এনএইচ ৩১ নদীতে লাল সর্তকতার পাশাপাশি এবং জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে।
জলপাইগুড়ি: উত্তরে দুর্যোগ। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। মেঘলা আকাশ, অন্ধকার নেমে এসেছে গোটা এলাকায়। ভোররাত থেকেই জলপাইগুড়ি, ধুপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বিগত কয়েকদিন থেকে একটানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত।
জলপাইগুড়ি করলা নদীর জল বাড়ার কারণে গতকাল রাতে ফের পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া পরেশমিত্র কলোনির বেশ কিছু করলা নদীর জল ঢুকে পরে।
আরও পড়ুন – কোচ হয়েই সাপোর্ট স্টাফের দলে বড়সড় বদল! পুরনো স্টাফদের বদলে সবই কি গম্ভীরের কাছের লোকরা সামলাবে দল
advertisement
চিন্তা বাড়াচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। আজও ফুঁসছে তিস্তা,জলঢাকা সহ জেলার একাধিক নদী। আজও তিস্তার মেখলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় এবং জলঢাকা এনএইচ ৩১ নদীতে লাল সর্তকতার পাশাপাশি এবং জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে।
advertisement
তিস্তা নদীর দোমহানীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে।বুধবার সকাল ৬ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১৮২০.৬২ কিউসেক জল ছাড়া হয়েছে সেন্ট্রাল ফ্লাডকন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়।
Surajit Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2024 3:38 PM IST









