advertisement

Lok Sabha Elections 2019 : রাজ্যে ভোটপ্রচারে রাহুল গান্ধি, মালদহের চাঁচলে সভা কংগ্রেস সভাপতির

Last Updated:

রাহুলের উপস্থিতি বাড়তি মনোবল যোগাবে দলীয় কর্মীদের এমনটাই মনে করা হচ্ছে . . .

#কলকাতা: শনিবার রাজ্যে প্রচারে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মালদহের চাঁচলে সভা করবেন তিনি ৷ লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই ৷ এইবার মালদহ উত্তর ও দক্ষিণ আসনে প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে আসবেন রাহুল ৷
সূত্রের খবর দুপুর ৩টেয় সভা করবেন তিনি ৷ সভায় উপস্তিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ একঝাঁক প্রথম সারির নেতারা ৷ রাহুলের সভা ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ৷ রাহুলের উপস্থিতি বাড়তি মনোবল যোগাবে দলীয় কর্মীদের এমনটাই মনে করা হচ্ছে ৷
মালদহ উত্তর আসনে দলীয় প্রার্থী ইশা খান চৌধুরী ও দক্ষিণ আসনের প্রার্থী আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) ৷ মালদহ উত্তর আসন থেকে গত ২ বার নির্বাচিত হয়েছিলেন দলীয় প্রার্থী মৌসম বেনজির নূর ৷ এবার তিনি তৃণমূলের প্রার্থী তাই মালদহ উত্তর আসনটি কংগ্রেস ইশা খান চৌধুরীর মাধ্যমে ধরে রাখতে পারবেন না কি মালদহ উত্তরে ফুটবে ঘাসফুল ? তেমনই গনিমিথ কি এবার দেখা যাবে মালদহ দক্ষিণ আসনে ? ডালুবাবু কি ? এইবারও নির্বাচিত হবেন ৷ অবশ্য সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৩ মে ২০১৯ এ ৷
advertisement
advertisement
আরও দেখুন : Lok Sabha Elections 2019 : লেক কালী বাড়িতে পুজো, খিদিরপুর মাজারে প্রার্থনা, ভোটপ্রচারে নূসরত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Elections 2019 : রাজ্যে ভোটপ্রচারে রাহুল গান্ধি, মালদহের চাঁচলে সভা কংগ্রেস সভাপতির
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement