advertisement

PM Modi in Bengal: বাংলায় হার বুঝে বারাণসীতে মমতার নাম বলছে তৃণমূল, কটাক্ষ মোদির

Last Updated:

প্রধানমন্ত্রী দাবি করেন, মুখ্যমন্ত্রীর ব্যবহারে, বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে তাঁর হার নিশ্চিত৷

কোচবিহারে জনসভা করতে এসে তৃণমূলের এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর পাল্টা কটাক্ষ, বাংলা থেকে বিদায় নিশ্চিত বুঝেই বারাণসী থেকে ভোটে লড়ার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রধানমন্ত্রী বলেন, 'আপনার দল যখন ঘোষণা করে দেয় যে দিদি এবার বারাণসী থেকে লোকসভা ভোটে লড়বেন, তখন যে কেউ বুদ্ধিমান মানুষই সহজে বুঝতে পারবেন যে এখানে তৃণমূল সাফ হয়ে যেতে চলেছে, বাংলায় তৃণমূল বাঁচবে না, দিদিকে রাজনীতি করতে হলে বাংলার বাইরে যেতে হবে৷ এটা শোনার পর আপনারাও কি বুঝতে পারছেন না ভোটে কে জিতবে, কার হার হবে?'
advertisement
advertisement
প্রধানমন্ত্রী দাবি করেন, মুখ্যমন্ত্রীর ব্যবহারে, বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে তাঁর হার নিশ্চিত৷ নরেন্দ্র মোদি বলেন, 'রোজ আপনাকে বলতে হচ্ছে নন্দীগ্রামে জিতছি, নন্দীগ্রামে জিতছি৷ দিদি, যেদিন আপনি নন্দীগ্রামে ভোটের মাঝখানে বুথে যে খেলা করলেন, যা যা বললেন ওই দিনই গোটা দেশ বুঝে গিয়েছিল যে আপনি ভোটে হেরে গিয়েছেন৷ এর জন্য ভগবানকে ভোটের ফল জিজ্ঞেস করার প্রয়োজন নেই৷'
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্বাচন কমিশনকে বার বার আক্রমণ করছেন, এই প্রশ্ন তুলেও এ দিন তৃণমূলনেত্রীকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ তৃতীয় দফার ভোটের দিন আজ রাজ্যে দু'টি জনসভা করার কথা নরেন্দ্র মোদির৷ কোচবিহারের পাশাপাশি হাওড়াতেও সভা করার কথা রয়েছে তাঁর৷ এ দিন হাওড়ার ৭টি আসনে ভোটও রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
PM Modi in Bengal: বাংলায় হার বুঝে বারাণসীতে মমতার নাম বলছে তৃণমূল, কটাক্ষ মোদির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement