advertisement

South Dinajpur News: আয়ুষ্মান ভারত থেকে স্বাস্থ্যসাথী রূপায়ণে বাধা! মাথা ব্যাথা শুধু একটাই, সুরাহা চাইছেন বাসিন্দারা

Last Updated:

দক্ষিণ দিনাজপুরে আয়ুষ্মান ভারত থেকে স্বাস্থ্যসাথী রূপায়ণে বাধা হয়ে দাঁড়াচ্ছে শুধু একটি জিনিস।

+
দক্ষিণ

দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য পরিষেবা

দক্ষিণ দিনাজপুর: জেলাজুড়ে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সঠিক পরিষেবার জন্য যে সমস্ত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলি রয়েছে তার অধিকাংশই প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এদের ওপরেই নির্ভর করে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পের রূপায়ণে অগ্রণী ভূমিকা গ্রহণ। পাকা সড়ক থেকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল এমন চিত্র দিনাজপুর জেলার একাধিক জায়গায় রয়েছে। বছরের অন্যান্য সময়ে এই সমস্যা না হলেও বর্ষাকালে স্থানীয় বাসিন্দাদের নাভিশ্বাস ওঠে। মূলত গর্ভবতী মায়েদের সমস্যা সব থেকে বেশি।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এরকম এইচ.ডাব্লু.সির সংখ্যা ৩০৭টি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১০% কেন্দ্রে রাস্তা নেই। অবশ্য জেলা পরিষদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে চলতি আর্থিক বছরের মধ্যে এই সমস্ত রাস্তা তৈরি করে ফেলা হবে। তৃণমূল স্তর পর্যন্ত সেই পরিষেবা ও প্রকল্প পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই সমস্ত হেলথ অ্যান্ড ওয়েলনে সেন্টারগুলি। যেখানে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। তবে বেহাল রাস্তা পেরিয়ে রোগীদের যেতে হয় এই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, খুব শীঘ্রই বেহাল রাস্তাগুলি সারাই করে চলাচলের উপযুক্ত করা হোক। প্রত্যন্ত গ্রামে এই সমস্ত কেন্দ্রগুলি যখন তৈরি হয়েছে সেই সময় স্থানীয় বাসিন্দাদের দেওয়া জমির উপরেই এই ভবনগুলি তৈরি হয়। কিন্তু যার অধিকাংশই যাতায়াতের সঠিক রাস্তা নেই।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: আয়ুষ্মান ভারত থেকে স্বাস্থ্যসাথী রূপায়ণে বাধা! মাথা ব্যাথা শুধু একটাই, সুরাহা চাইছেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement