South Dinajpur News: ৮০ জন ভুয়ো সাফাইকর্মীর ঠেলায় জেরবার বালুরঘাট পুর কর্তৃপক্ষ! এ যে ঠগ বাঁচতে গাঁ উজার
- Reported by:Susmita Goswami
- Published by:Suman Biswas
Last Updated:
South Dinajpur News: অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে পারেনি। তবে চলতি মাসে ১০ লক্ষ টাকা সাফাই কর্মীদের কম দিতে হয়েছে পুরসভার।
দক্ষিণ দিনাজপুর: ভুয়ো কর্মীর জেরে নাজেহাল বালুরঘাট পুর কর্তৃপক্ষ। বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পরে চক্ষু চড়কগাছ। তবে সেই কর্মীর সংখ্যা ১-২ জন নয়, প্রায় ৮০ জন। এই ছবি সামনে আসতেই ব্যাপক সরগোল পড়েছে জেলা জুড়ে। বালুরঘাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি চালু হলেও হাজিরা দিতে এল না এই ৮০ জন কর্মী। তবে প্রশ্ন উঠছে এত সংখক কর্মী কেনই বা হাজিরা দিলেন না? তাহলে অনুপস্থিতির তালিকায় লুকিয়ে ভুয়ো সাফাই কর্মী? এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
যদিও পুরসভার দাবি, অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে পারেনি। তবে চলতি মাসে ১০ লক্ষ টাকা সাফাই কর্মীদের কম দিতে হয়েছে পুরসভার। বালুরঘাট পুরসভা সূত্রে খবর, পুরসভার তালিকায় ৮০০ জন সাফাই কর্মী রয়েছে। ওই সাফাই কর্মীদের এক মাসে ২৬ দিন কাজ করানো হয়। ২৪০ টাকা করে দৈনিক মজুরি হিসেবে দিতে হলে একমাসে পুরসভার নিজস্ব তহবিল থেকে ৫০ লক্ষ টাকার বেশি খরচ করতে হয়। গত নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি চালু হয়। আর এরপরেই দেখা যায় প্রায় ৮০ জনের উপরে কর্মীর কোনও পাত্তা নেই। বায়োমেট্রিক চালু হওয়ায় নভেম্বর মাসে প্রায় ১০ লক্ষ টাকার সঞ্চয় হয় পুরসভার। আর এরপরই ভুয়ো কর্মী নিয়ে তোলপাড় পড়ে যায়। যদিও কয়েকজন কর্মী নিজেদের ভুলে উপস্থিতি জানাতে পারেননি বলে চিঠি দিয়ে পুরপ্রধানকে তাদের সমস্যার কথা জানিয়েছেন।
advertisement
advertisement
এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “স্বচ্ছতা আনতে বালুরঘাট পুরসভার সাফাই কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে। গত নভেম্বর মাস থেকেই এই বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে। তবে প্রায় ৮০ জনের কর্মী উপস্থিতি দেননি। ফলে প্রায় ১০ লক্ষ টাকা সেভ হয়েছে৷ অনেকেই আসছেন তাঁরা জানাচ্ছে, তাঁরা বায়োমেট্রিক দিতে পারেনি। পুরো বিষয়টি স্কুটনি করে দেখা হচ্ছে। তবে ৮০ জন কর্মীর বায়োমেট্রিক এক মাস ধরে কেন হল না, সেটাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।” জানা গেছে, অনেক ভুয়ো কর্মী শুধুমাত্র সই করেই বেতন তুলে নেন। কাজ না করেই তাঁরা ঘরে বসে এই বেতন পান বলেই অভিযোগ।
advertisement
—- সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2024 8:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: ৮০ জন ভুয়ো সাফাইকর্মীর ঠেলায় জেরবার বালুরঘাট পুর কর্তৃপক্ষ! এ যে ঠগ বাঁচতে গাঁ উজার







