advertisement

Crime: চার মেয়ে, পাঁচ ছেলে! সিনেমা হলের অন্ধকারে স্কুল-কলেজ পড়ুয়াদের কর্মকাণ্ড দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Crime in Cinema Hall: অশালীন কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ধরা পড়ে স্কুল পড়ুয়ারা। পুলিশের উপস্থিতিতে তারা হকচকিয়ে যায়।

ছবি: সংগৃৃহীত
ছবি: সংগৃৃহীত
#বালুরঘাট: সিনেমা হলের ভিতরেই চলছিল অশালীন কর্মকাণ্ড। আর সেই অভিযোগে বালুরঘাটে (Balurghat) সত্যজিৎ মঞ্চ (Satyajit Manch) সিনেমা হল থেকে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। এরা সকলেই স্কুল-কলেজ পড়ুয়া বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছেন, এ দিন হঠাৎই সত্যজিৎ মঞ্চে হানা দেয় পুলিশ, সেখানে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় এই ন'জনকে। তাঁদের গ্রেফতার করার পাশাপাশি গ্রেফতার করা হয় ওই সিনেমা হলের ম্যানেজারকেও। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই হলে যে অশালীন কর্মকাণ্ড চলছে, তা আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যায়।
advertisement
একটি সিনেমা চলাকালীন পুলিশ অভিযান চালায় ওই হলের মধ্যে। সেই সময়েই অশালীন কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ধরা পড়ে পড়ুয়ারা। পুলিশের উপস্থিতিতে তারা হকচকিয়ে যায়। এর পরই গ্রেফতার করে পুলিশ। হলের ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
advertisement
আরও পড়ুন: পুরোহিতের আবদারে বিয়ের মণ্ডপেই বর-কনের ঠোঁটচাপা ঘনিষ্ঠ চুমু! মুহূর্তে ভাইরাল ভিডিও...
জনবহুল এলাকায় এ ভাবে সিনেমা হলের ভিতর কী ভাবে এত দিন ধরে রমরমিয়ে এই ধরনের আসর চলছে, তা বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষও। উত্তর এড়িয়ে যাচ্ছেন হলের কর্মীরাও। তবে তাঁরা বলছেন, নিয়মিত এমন কোনও ঘটনা হলে ঘটে না যার জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে। যাই হোক, গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime: চার মেয়ে, পাঁচ ছেলে! সিনেমা হলের অন্ধকারে স্কুল-কলেজ পড়ুয়াদের কর্মকাণ্ড দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement