advertisement

Kalimpong News: চোখে মুখে আতঙ্কের ছবি, রাশিয়া থেকে কোনও মতে বেঁচে ফিরলেন এ রাজ্যের বাসিন্দা...

Last Updated:

প্রশাসনের দ্বারস্থ হয় তাঁর পরিবার৷ সামাজিক মাধ্যমেও উরগেনের ভিডিও ক্রমশ ভাইরাল হতে থাকে৷

বাগডোগরা: রাশিয়া থেকে শেষমেষ ভারতে ফিরল এই রাজ্যের এক বাসিন্দা৷ তাঁর চোখে মুখে আতঙ্কের ছাপ এতদিনের ভয়ের সাক্ষী৷
সিকিউরিটি গার্ডের কাজে করতে গিয়েছিলেন কালিম্পঙের ছেলে তথা প্রাক্তন ভারতীয় সেনাকর্মী উরগেন তামাং। কিন্তু সেখানে গিয়েই ফেঁসে গিয়েছিলেন তিনি৷ রাশিয়ার সেনাকর্মীতে যোগ দিতে হয়েছিল তাঁকে৷
advertisement
এর পরই মার্চ মাসে ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথম সারিতে লড়াই করতে হয়েছিল উরগেনকে। আতঙ্কিত হয়ে পড়েন তিনি৷ ঘরে ফেরার আবেদন জানিয়ে ভিডিও বার্তা পাঠান পরিবারকে।
advertisement
প্রশাসনের দ্বারস্থ হয় তাঁর পরিবার৷ সামাজিক মাধ্যমেও উরগেনের ভিডিও ক্রমশ ভাইরাল হতে থাকে৷ প্রশাসনের নজরে আসে উরগেনের এই ভিডিও।
তখন থেকেই তাঁকে ভারতে ফেরানোর প্রচেষ্টা চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে৷ দুইদেশের অনুমতিতে বৃহস্পতিবার, মস্কোতে পৌঁছান তিনি৷ এরপর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন৷ আজ শনিবার, ঘরে ফিরলেন উরগেন।
advertisement
বাগডোগরা বিমানবন্দরে নামলেন উপগেন৷ দেশে ফিরে জানান, ‘‘আনন্দ হচ্ছে, কালিম্পঙ চেয়ারম্যান এবং পরিবারের সকলের প্রার্থনায় আমি আজ দেশে ফিরতে পারলাম। আমি সকলের কাছে কৃতজ্ঞ।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kalimpong News: চোখে মুখে আতঙ্কের ছবি, রাশিয়া থেকে কোনও মতে বেঁচে ফিরলেন এ রাজ্যের বাসিন্দা...
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement