Alipurduar News: বৃদ্ধাকে শূন্যে তুলে আছাড় হাতির! পালাতে গিয়েও পারলেন না...
- Reported by:Annanya Dey
- Published by:Tias Banerjee
Last Updated:
হাতির হানা থেকে নিজেকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন এক বৃদ্ধা। বৃদ্ধাকে শূন্যে তুলে আছাড় হাতির! পালাতে গিয়েও পারলেন না...বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আলিপুরদুয়ার: বুনো হাতির হানায় মারাত্মক ভাবে জখম হলেন ফুলকুমারী ওরাঁও নামের এক মহিলা। ভোর রাতে বীরপাড়া দলমোড় চা বাগান এলাকায় বুনো হাতি হানা দেয়। দলমোড় চা বাগানের এই এলাকা অর্থাৎ বড় লাইন এলাকাতে প্রায়শই হাতির তাণ্ডব দেখা যায়।
জঙ্গল ছেড়ে লোকালয়ে এসেও লুটপাট চালায় বুনো হাতিরা। সেই রকমই এক দলছুট বুনো হাতির হানায় এলাকার বাসিন্দা ফুলকুমারী জখম হন।
আহত ফুলকুমারীকে প্রথমে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হয়। হাতি দেখে ফুলকুমারী পালাতে গিয়েই শেষমেশ হাতির মুখে পড়ে যান। হাতি তাঁকে আছাড় দেয় শুঁড়ে করে শূন্যে তুলে! কোমর এবং হাতে আঘাত পেয়েছেন ফুলকুমারী।
advertisement
advertisement
বর্তমানে তাঁকে কোচবিহারে র হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় শোরগোল এবং আতঙ্ক এলাকায়।
অনন্যা দে
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2024 11:31 AM IST








