প্রথমে খু*নের ছক! তারপর প্রভাবশালী নেতার গাড়িতে হামলার অভিযোগ! উত্তেজনা চোপড়ায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
থানায় অভিযোগ জানিয়ে ফেরার সময় গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ
চোপড়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের গাড়িতে হামলার অভিযোগ। চোপড়া থানায় অভিযোগ জানিয়ে ফেরার সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। একদল দুষ্কৃতীর বিরুদ্ধে চোপড়ার তিস্তা মোড় এলাকায় হামলা চালানোর অভিযোগ।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চোপড়ার এক হোটেলে আব্দুল সাত্তারকে প্রাণে মেরে দেওয়ার ছক কষেন কিছু যুবক। সেই সময় সাকির আলি নামে এক যুবক এই কাজ করতে অস্বীকার করেন। এতে ঝামেলার সৃষ্টি হয়। এরপর বাকি যুবকরা সাকিরকে বেধড়ক মারধর করেন। কোনও ভাবে সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে যান তিনি।
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ! গ্রেফতার করল পুলিশ, এই ব্যক্তি কে জানেন?
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারকে জানান তিনি। এরপর সাকিরকে নিয়ে এদিন সন্ধ্যায় চোপড়া থানায় অভিযোগ জানাতে যায় আব্দুল সাত্তার।
advertisement
advertisement
অভিযোগ জানিয়ে ফেরার সময় চোপড়ার তিস্তা মোড় এলাকায় কিছু দুষ্কৃতী আব্দুল সাত্তারের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও বিষয়, সমস্ত দিক খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2025 10:52 PM IST








