advertisement

Surya Mandir: শুধু ওড়িশা নয়, বাংলাতেও এই জায়গায় রয়েছে সূর্য মন্দির, ছট পুজোয় উপচে পড়ছে ভিড়

Last Updated:

এই মন্দিরে বিরাজ করছেন স্বয়ং সূর্যদেব। দাবি মন্দির কমিটির।

+
উত্তরবঙ্গের

উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির

শিলিগুড়ি: ছট পুজো উপলক্ষ্যে শিলিগুড়িতে সেজে উঠেছে সূর্য মন্দির। সূর্য মন্দির বলতে আমরা পড়শি রাজ্যের ওড়িশার কোনারকের কথাই জানি। তবে আমাদের রাজ্যে তথা উত্তরবঙ্গে এই একমাত্র সূর্য মন্দির শিলিগুড়ির গিতাদেবী ঘাটের সূর্য মন্দির। অন্তত এমনটাই দাবি গিতাদেবী ঘাটের সূর্য মন্দির কমিটির উদ্যোক্তাদের। এই মন্দিরে বিরাজ করছেন স্বয়ং সূর্যদেব । মন্দিরে গেলেই দেখা মিলবে সাতটি ঘোড়া সূর্য দেবার রথ টানছে। রথের ওপর সূর্যদেবের প্রশান্ত মুখ দেখলে মন শান্তি হয়ে যায়।
প্রসঙ্গত, গীতা দেবী এই ছট ঘাটে বিগত ৪০ বছর ধরে পুজো দিয়ে আসছেন ভক্তবৃন্দরা। ছট পুজো মানেই সূর্যদেবের আরাধনা। তাই ভক্তদের কথা ভেবই এখানে এই ঘাটে মহানন্দা নদীর পাশে এই সূর্যদেবের মন্দিরের স্থাপন করা হয়। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোটের মাধ্যমে এই মন্দিরের দ্বারদোঘাটন করেন। তারপর থেকে বছরের ৩৬৫ দিন রোজ সকাল সন্ধ্যা দুবেলা সূর্যদেবের পুজো হয়ে আসছে এই মন্দিরে। তাই ছট পুজো উপলক্ষ্যে এখন মন্দির তথা ঘাট সাজানোর কাজে শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।
advertisement
advertisement
মন্দির কমিটির সম্পাদক ডঃ রমেশ শাহ বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই এই ঘাটে একটি সূর্য মন্দির স্থাপনার কথা ভেবেছিলাম। তারপর এস জে ডি এ তথা তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের হাত ধরে আমাদের এই মন্দিরের সূচনা হয়। মন্দিরে যে সূর্যদেবের মূর্তিটি রয়েছে সেটি রাজস্থান থেকে আনা হয়েছে। এর ওজন প্রায় তিন কুইন্টাল।” তিনি আরও জানান, “এই মন্দির স্থাপনার পর থেকেই আমাদের মন্দিরে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়। আশপাশ থেকে তো বটেই, দূর দূর থেকেও এই সূর্য মন্দির দেখতে আসেন লোক।”
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Surya Mandir: শুধু ওড়িশা নয়, বাংলাতেও এই জায়গায় রয়েছে সূর্য মন্দির, ছট পুজোয় উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement