advertisement

শহরে আবর্জনা ফেলার কোনও নির্দিষ্ট জায়গা নেই, সমস্যা চলছেই আলিপুরদুয়ারে

Last Updated:

আলিপুরদুয়ারের দীর্ঘ দিনের সমস্যা হল শহরে আবর্জনা ফেলার জন্য কোনও নির্দিষ্ট জায়গা বা ডাম্পিং গ্রাউন্ড নেই ।

#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের দীর্ঘ দিনের সমস্যা হল শহরে আবর্জনা ফেলার জন্য কোনও নির্দিষ্ট জায়গা বা ডাম্পিং গ্রাউন্ড নেই । এর ফলে শহরের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনার স্তূপ জমে থাকে। এই সমস্যার বছরের পর বছর কোনও সমাধান হয়নি ৷
ময়লা জমে থাকায় বাজার গুলিতে নাকে রুমাল চাপা দিয়ে ঢুকতে হয় ।বিগত দিনেও বিভিন্ন সময়ে পুরসভা গুলিকে আবর্জনা ফেলার জন্য সমস্যায় পড়তে হয়েছিল । পুরসভার অভিযোগ, তারা যেখানেই ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে সেখানেই বাধা প্রাপ্ত হতে হয়েছে স্থানীয় বাসিন্দা ও বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা ।
advertisement
আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতায় পুরসভার পক্ষ থেকে জেলা শাসকের চিহ্নিত করা জমিতে ডাম্পিং গ্রাউন্ড করার বা আবর্জনা ফেলার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয় । পুলিশ ও প্রশাসনের কর্তারা ক্ষিপ্ত জনতাকে ঠেকাতে মৃদু লাঠি চার্জও করে ৷ এরপর  পাঁচ জনকে আটক করা হয় । স্থানীয় মানুষজনের বক্তব্য, এই এলাকায় শহরের সমস্ত আবর্জনা ফেলার চেষ্টা করলে তারা সবাই মিলে এবার একসঙ্গে বাধা দেবে । পাশেই একটা নদী আছে, বর্ষা কালে নদীর জল বেড়ে যায় । তখন নদীর জলে সমস্ত আবর্জনা ভেসে পাশের গ্রামে চলে আসবে । এতে দূষণের মাত্রা আরও বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে । তাই তারা কিছুতেই এখানে ডাম্পিং গ্রাউন্ড না করতে দেওয়ারই পক্ষে ৷
advertisement
advertisement
আলিপরদুয়ার পুরসভার চেয়ারম্যান আশিস দত্ত বলেন, ‘‘জেলা শাসক সরকারের জমি আমাদের দিয়েছেন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য তাই আমরা এসেছিলাম এখানে ৷ কিন্তু স্থানীয় বাসিন্দারা বাধা দিচ্ছে ।তবে ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হলে কোনও পরিবেশ দূষণ হবে না । ’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শহরে আবর্জনা ফেলার কোনও নির্দিষ্ট জায়গা নেই, সমস্যা চলছেই আলিপুরদুয়ারে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement