advertisement

গ্রেটার কোচবিহারের দাবিতে উত্তাল নিউ কোচবিহার রেল স্টেশন, পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ

Last Updated:

রেল অবরোধের জেরে অশান্ত নিউ কোচবিহার ৷ অবরোধ তুলতে পুলিশ ছুঁড়ল কাঁদানে গ্যাস ৷

#নিউ কোচবিহার:  গ্রেটার কোচবিহারের দাবিতে টানা চারদিন রেল অবরোধ চলার পর শেষমেশ অবরোধ উঠল নিউ কোচবিহার রেল স্টেশনে ৷ মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ অবরোধ তোলা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল নিউ কোচবিহার রেল স্টেশন ৷ অবরোধ হটাতে পুলিশ ছুঁড়ল কাঁদানে গ্যাসও ৷ অবরোধকারীরা পাল্টা পুলিশের উপর আক্রমণ চালায় ৷ পুলিশকে লক্ষ্য করে ছুঁড়তে থাকে ইঁট-পাটকেল ৷ অবরোধকারীদের সঙ্গে রীতিমতো শুরু হয় খণ্ডযুদ্ধ ৷ পুলিশ-অবরোধকারীদের খণ্ডেযুদ্ধে আহত হন কয়েকজন পুলিশকর্মীও ৷ আহত হন আন্দোলনকারী বেশ কিছু মহিলাও ৷
গ্রেফতার করা হয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা ভবেশ বর্মনকে ৷ অবরোধ তুলতে না চাওয়ার কারণেই গ্রেফতার করা হয় তাঁকে ৷ ভবেশ বর্মনের গ্রেফতারের পরেই উত্তাল হয়ে ওঠে গোটা কোচবিহার রেল স্টেশন ৷ আক্রমণে নেমে পড়েন অবরোধকারীরা ৷ শুরু হয় পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ ৷ জিসিপিএ-র আরেক নেতা বংশীবদন বর্মন জানায়, ‘পুলিশের উপর কোনও আক্রমণ করা হয়নি ৷ তবে আন্দোলন প্রত্যাহার করা হল ৷ ’ ২০০৫ সালেও আলাদা রাজ্যের দাবিতে অবরোধে নেমেছিল জিসিপিএ ৷ ফের আন্দোলন কেন ? প্রশ্নের উত্তরে নেতা বংশীবদন জানান, ‘আমাদের দাবী ভারত সরকার মানেনি ৷ তাই অবরোধ !’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গ্রেটার কোচবিহারের দাবিতে উত্তাল নিউ কোচবিহার রেল স্টেশন, পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement