advertisement

শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেবের ওয়ার্ডে প্রকাশ্যে খুন এক ব্যক্তি

Last Updated:

শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেবের ওয়ার্ডে প্রকাশ্যে খুন এক ব্যক্তি

#শিলিগুড়ি: সাতসকালে শিলিগুড়িতে প্রকাশ্যে খুন। শিলিগুড়ি কলেজের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার পর জনতার হাতে ধরা পড়ে যায় হামলাকারী। মা-কে মারধরের বদলা নিতেই খুন বলে জানায় সে। পর্যটনমন্ত্রী গৌতম দেবের ওয়ার্ডে, খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা শিলিগুড়িতে।
অন্য দিনের মতো শনিবারের সকালেও স্বাভাবিক ছিল শিলিগুড়ি কলেজ চত্বর। রাস্তায় মানুষের আনাগোনাও ছিল ভাল। হঠাৎই এক ব্যক্তির চিৎকার।  রাস্তায় ফেলে রঞ্জন দাস নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় এক যুবককে।  মৃত্যু নিশ্চিত করতে তাঁকে বেশ কয়েকবার লাথিও মারে হামলাকারী। যদিও পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় রাজীব দাস। দিনে দুপুরে প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।
advertisement
গণধোলাইয়ের পর মদন দাসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দু'জনের মধ্যে পুরোনো শত্রুতার জেরেই এই হামলা বলে দাবি স্থানীয়দের। যদিও হামলাকারীর দাবি, তাঁর মাকে মারধর করেছিলেন রঞ্জন দাস। সেই বদলা নিতেই তাঁকে খুন করে সে।
advertisement
শিলিগুড়ি কলেজের সামনেই গার্লস ও বয়েজ স্কুল। তাছাড়াও এই ১৭ নম্বর ওয়ার্ডেই থাকেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সাম্প্রতিক কালে এভাবে প্রকাশ্যে খুনের ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের। ফলে শিলিগুড়ির নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেবের ওয়ার্ডে প্রকাশ্যে খুন এক ব্যক্তি
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement