advertisement

প্রথমবার ভোটদানে পূর্ণতা পাবে ছিটমহল বাসিন্দাদের নাগরিকত্ব

Last Updated:
#কোচবিহার: কেটে গিয়েছে প্রায় সাত দশক। ৬৮ বছর ওঁরা ছিলেন নেই রাজ্যের বাসিন্দা। এবারের বিধানসভা নির্বাচনেই পূর্বতন ছিটমহলের বাসিন্দারা প্রথম ভোটাধিকার পেয়েছেন। ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুসারে, ৫১টি বাংলাদেশি ছিটমহল ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। সেখানকার বাসিন্দা ছিলেন ১৪,৮৬৪ জন। ওপার থেকে ৯২২ জন এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। দিনহাটা, সিতাই, মেখলিগঞ্জ ও মাথাভাঙা- কোচবিহারের চারটি বিধানসভা কেন্দ্রে  ৫ মে ভোট দেবেন পূর্বতন ছিটমহলের বাসিন্দারা। ভারতের নাগরিক হওয়ার পর ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত তাঁরা।
দিনহাটা বিধানসভার মধ্যে মশালডাঙা। এখানে থাকেন ১০৪ বছরের আজগর আলি। তিনি বৃহস্পতিবার প্রথম ভোট দেবেন। ছেলে ও নাতিকে নিয়ে সকাল সকাল বুথে যাবেন তিনি। ৩৮টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে নবতম ছিটমহলে ৷ বাংলাদেশ থেকে আসা ৯২২ জনকে নাগরিকত্ব দেওয়া হলেও তার মধ্যে ভোটার ৫৬৭ জন৷
নাগরিকত্বের স্বাদ তাঁরা আগেই পেয়েছিলেন। এবার তা পূর্ণতা পাবে ভোটাধিকারে।
advertisement
advertisement
The End of Bangladesh's Enclaves
রিপোর্ট- শুভঙ্কর সাহা 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রথমবার ভোটদানে পূর্ণতা পাবে ছিটমহল বাসিন্দাদের নাগরিকত্ব
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement