Siliguri News: রাজবংশী ভাষার শব্দকোষ পরিমার্জিত হল, আয়োজনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
- Reported by:ANIRBAN ROY
- Published by:kaustav bhowmick
Last Updated:
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আট দিন ব্যাপী এই কর্মশালায় রাজবংশী গান, রাজবংশী ভাষার শব্দকোষ নিয়ে আলোচনা হয়। রাজবংশী ভাষার শব্দকোষকে আরও পরিমার্জিত কর হয়েছে
শিলিগুড়ি: হারিয়ে যেতে বসেছে রাজবংশী সংস্কৃতি, রাজবংশী ভাষা ও রাজবংশীদের নানান ঐতিহ্য। সেগুলিকে পুনরুদ্ধার করতে তথা বাঁচিয়ে রাখতে বিশেষ কর্মশালার আয়োজন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্টাডিস ফর লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার্স বিভাগ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আট দিন ব্যাপী এই কর্মশালায় রাজবংশী গান, রাজবংশী ভাষার শব্দকোষ নিয়ে আলোচনা হয়। রাজবংশী ভাষার শব্দকোষকে আরও পরিমার্জিত কর হয়েছে। যা পরবর্তীতে রাজবংশী ভাষার উপর যারা কাজ করছে সেই গবেষকদের গবেষণার ক্ষেত্রে কাজে লাগবে।
advertisement
advertisement
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজবংশী সংস্কৃতির বিশেষজ্ঞরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এই আট দিনের কর্মশালায় মূলত রাজবংশী সংস্কৃতি, আচার-আচরণ, বিবাহ, পালাটিয়া গান, তন্ত্র-মন্ত্র, কৃষিকাজ সহ আরও একাধিক বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সুভাষচন্দ্র রায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক গিরীন্দ্রনারায়ণ রায়, পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব অমলকান্তি রায়, বিভাগের পরিচালক সমর কুমার বিশ্বাস সহ অনেক রাজবংশী সাংস্কৃতিক বিশেষজ্ঞ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার্স বিভাগের পরিচালক সমর কুমার বিশ্বাস বলেন, এই কর্মশালায় পুঙ্খানুপুঙ্খভাবে রাজবংশী ভাষা এবং সংস্কৃতির শব্দকোষকে লিপিবদ্ধ করা হয়েছে, যা আগামী দিনে সমাজ, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে গবেষণার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ গবেষকরাও সামিল হয়েছিলেন এই কর্মশালায়। তাঁদের কথায়, রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি সবটাই হারিয়ে যেতে বসেছে। এই জিনিসগুলিকে বাঁচিয়ে রাখতে এমন আরও কর্মশালা দরকার। আট দিনব্যাপী এই কর্মশালায় রাজবংশী ভাষার নতুন অনেক শব্দ পরিমার্জিত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2023 9:52 PM IST






