advertisement

South Dinajpur News: বেতন পাচ্ছেন না কেউ! শুধু একটি কারণে ডামাডোল গোটা বিশ্ববিদ্যালয়

Last Updated:

একমাস যাবৎ বেতন বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মচারীদের

+
দক্ষিণ

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

দক্ষিণ দিনাজপুর: অভিভাবকহীন এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। এর ফলে অবস্থা এমন জায়গায় পৌঁছেছে বিগত একমাস যাবৎ বেতন বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মচারীদের। রাজ্য সরকারের ঘোষণা মত নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ করার কথা ১১ ডিসেম্বর। কিন্তু ঘোষণার পর প্রায় একমাস সময় পেরিয়েছে। পুরাতন ভাইস চ্যান্সেলর দেবব্রত মিত্র চলে গিয়েছেন ১১ ডিসেম্বর। তারপর যোগ দেওয়ার কথা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর প্রণব ঘোষের। এক মাসের কাছাকাছি সময় অতিক্রান্ত হলে এখনও কাজে যোগ দেননি তিনি। যার ফলে কাজকর্ম বন্ধ হওয়ার মুখে।
২০২১ সালে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির পথ চলা শুরু হয়। ইউনিভার্সিটির শুরু থেকেই একাধিক বিপত্তির মধ্যে দিয়ে পঠনপাঠন শুরু হলেও সমস্যা আজও মেটেনি। যাযাবরের মত বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করতে হচ্ছে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। বিগত প্রায় একমাস আগে প্রাক্তন ভাইস চ্যান্সেলর অন্যত্র বদলি হয়ে চলে যান। তারপর থেকেই আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বক্তব্য, খুব শীঘ্রই নতুন উপাচার্য কাজে যোগ না দিলে আরও বড় রকম সমস্যা বাড়বে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। কেননা অ্যাকাউন্ট অফিসারের কার্যকালের মেয়াদ রয়েছে আর মাত্র এক মাস। এর মধ্যে যদি নতুন ভাইস চ্যান্সেলর জয়েন না করেন তাহলে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়বে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষকরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বেতন পাচ্ছেন না কেউ! শুধু একটি কারণে ডামাডোল গোটা বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement