advertisement

বড়দিনের আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে চালু হল ট্র্যাকলেস টয়ট্রেন

Last Updated:
#শিলিগুড়ি: টায়ার টিউবে ছুটবে টয়ট্রেন। বড়দিনের আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে চালু হল ট্র্যাকলেস টয়ট্রেন। উদ্বোধন করেই চালকের আসনে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
খরচ হয়েছে প্রায় তিরিশ লাখ টাকা। তৈরি করা হয়েছে টয় ট্রেনের আদলেই। দু'কামড়ার এই ট্রেন মোট তিরিশ জন যাত্রী নিয়ে ছুটবে বেঙ্গল সাফারি পার্কে। সোমবার ট্র্যাকলেস এই টয় ট্রেনের উদ্বোধন করলেন রাজ্যের দুই মন্ত্রী গৌতম দেব এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।
ভাড়া পঁচিশ টাকা। তাতেও নতুন উপহার পেয়ে খুশি বেঙ্গল সাফারি পার্কে আসা পর্যটকরাও।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এই সাফারি পার্ক। আকর্ষণ বাড়াতে বিদেশের ধাঁচে তৈরি হবে বাটার ফ্লাই পার্ক। গত আর্থিক বছরে এই পার্ক থেকে রাজ্যের আয় তিন কোটি টাকা। চলতি বছরে তা আরও বাড়বে বলে দাবি পর্যটন মন্ত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বড়দিনের আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে চালু হল ট্র্যাকলেস টয়ট্রেন
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement