advertisement

COVID Test: ভুঁয়ো কোভিড রিপোর্ট ঠেকাতে পুলিশ-চিকিৎসক বৈঠক, শীঘ্রই আসছে নয়া অ্যাপ!  

Last Updated:

বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশের আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন চিকিৎসক এবং অ্যসোসিয়েশন অফ ল‍্যাবটরি কনসার্লটেন্ট নর্থবেঙ্গলের কর্তারা।

#শিলিগুড়ি:  কোভিডের টেস্ট নিয়ে শহরে একশ্রেণীর টেকনিশিয়ান এবং ল্যাব কর্মী ভুঁয়ো রিপোর্ট তৈরি এমনকী অস্তিত্ব নেই এমন ল্যাবের নামও জড়ানো হচ্ছে। সেইসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেলের প্যাথলজিক্যাল ল্যাবের টেকনিশিয়ান ও কর্মীদের সইও জাল করা হচ্ছে। সই জাল করেই চলছে রিপোর্ট তৈরির কাজ। এক যুবককে গ্রেফতারের পরই বিষয়টি নজরে এসছে। তবে এখনও অধরা ধৃতের সঙ্গে জড়িত অন্যেরা।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশের আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন চিকিৎসক এবং অ্যসোসিয়েশন অফ ল‍্যাবটরি কনসার্লটেন্ট নর্থবেঙ্গলের কর্তারা। তাদের দাবি, পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। কোনও স্যাম্পল কাকেক্টর নয়, সরাসরি ল্যাবের আধিকারীকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেননা শহরে এমন ল্যাবের কোভিডের আরটিপিসিআর রিপোর্ট মিলেছে যার কোনও অস্তিত্ব নেই।
advertisement
সমস্যার সমাধানে অত্যাধুনিক "অ্যাপ" চালু করতে উদ্যোগী তারা। যা শীঘ্রই চালু করা হবে। তাহলে সাধারণ মানুষ ওই "এপের" মাধ্যমে কোভিডের টেস্ট করাতে পারবে। আগামী ১লা জুলাই ডক্টর্স ডে'তেই এই নয়া "অ্যাপ" আসতে পারে। মোবাইল ফোনে অনায়াসেই "অ্যাপের" মাধ্যমে সঠিক ল্যাবে নমুনা বা সোয়াব যাচ্ছে কীনা তা সহজেই জানতে পারা যাবে।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই ভুঁয়ো রিপোর্ট কাণ্ডে একজন গ্রেফতার হয়েছে। অনেকেই ভুল কোভিড রিপোর্ট পেয়ে প্রতারিত হয়েছেন। নতুন করে যাতে আর কেউ এর শিকার না হয়, সেজন্য সজাগ চিকিৎসক এবং ল্যাব টেকনিশিয়ানরাও।
এদিন বৈঠকের পর শিলিগুড়ি পুলিশের জোন টু'র ডিসিপি কুনওয়ার ভূষণ সিং জানান, আইসিএমআরের রেজিস্টার্ড ল্যাব থেকে টেস্ট করাতে হবে। সাধারণ মানুষকে সচেতন করে তুলতে শহরে শিবির করা হবে। যাতে আর প্রতারণার শিকার হতে না হয়। চিকিৎসকদের সঙ্গে নিয়েই যৌথভাবে হবে এই সচেতনতা শিবির। তিনি এও জানান, এই ভুঁয়ো কোভিড রিপোর্ট কাণ্ডের তদন্ত চলছে। ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে গ্রেফতার করা হবে। ধৃত যুবককে গ্রেফতার করে কিছু তথ্য পেয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
COVID Test: ভুঁয়ো কোভিড রিপোর্ট ঠেকাতে পুলিশ-চিকিৎসক বৈঠক, শীঘ্রই আসছে নয়া অ্যাপ!  
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement