advertisement

Mid Day Meal: মিড-ডে মিলের ডালে ওগুলো কী কিলবিল করছে? ধুন্ধুমার কাণ্ড মালদহের স্কুলে

Last Updated:

মিড-ডে মিলের ডালে যা মিলল, ক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়াদের অভিভাবকেরা

মালদহ: কী কাণ্ড! মিড-ডে মিলের মজুত করা ডালে কিলবিল করছে পোকা। এখানেই শেষ নয়! সেই ডাল-ই রান্না করে খাওয়ানো হচ্ছে খুদে পড়ুয়াদের। অভিযোগ উঠেছে, নিত্যদিনই স্কুলে দেওয়া হয় নিম্নমানের খাবার! দেওয়া হয়না পর্যাপ্ত খাবারও!
মালদহের চাঁচল- ১ ব্লকের সাঞ্জীব শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলের মিড-ডে মিলকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড! মিড-ডে মিলেরডালে পোকা! প্রতিদিন পড়ুয়াদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার! দেওয়া হচ্ছে না পেট-ভরা খাবার-ও! এহেন একগুচ্ছ অভিযোগ নিয়ে সোমবার বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা। অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন রাঁধুনীরাও। তাঁদের অভিযোগ, সবজি সঠিকভাবে দেওয়া হয় না। নিম্নমানের রান্নার সামগ্রী দেওয়া হয় স্কুলের তরফে।
advertisement
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। নিয়ম মেনেই খাবার দেওয়া হয় বলেও পাল্টা দাবি।
advertisement
গোপাল সূত্রধর
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mid Day Meal: মিড-ডে মিলের ডালে ওগুলো কী কিলবিল করছে? ধুন্ধুমার কাণ্ড মালদহের স্কুলে
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement