বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে চলল গুলি! শুট আউটের ঘটনায় নিহত যুবক!
- Reported by:RAJKUMAR KARMAKAR
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
এবার শুট আউটের ঘটনা ঘটল বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে! জঙ্গলের মধ্যেই এক যুবককে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার অভিযোগ উঠল। মৃত যুবকের মাথায় এবং ঘাড়ে চারটি গুলি লাগে বলে সন্দেহ জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের।
আলিপুরদুয়ার: এবার শুট আউটের ঘটনা ঘটল বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে! জঙ্গলের মধ্যেই এক যুবককে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার অভিযোগ উঠল। মৃত যুবকের মাথায় এবং ঘাড়ে চারটি গুলি লাগে বলে সন্দেহ জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সুভাষ কুজুর। বাড়ি কালচিনির ডিমা এলাকায়। বক্সা টাইগার রিজার্ভের পোরো এলাকায় স্কুটি আটকে ওই ব্যাক্তিতে শুট আউট করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসকরা ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করেন। জমি নিয়ে বিবাদের জেরেই এই শুট আউট বলে দাবি মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের।
advertisement
ইতিমধ্যেই, জেলা সদর হাসপাতালে পৌঁছেছেন পুলিশ কর্তারা।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 22, 2025 11:32 PM IST










