advertisement

Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!

Last Updated:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একমাত্র কোচবিহার কেন্দ্রেই জয় পেয়েছিল তৃণমূল৷

Rapid Read
আজ থেকে কোচবিহার সফরে মমতা৷
আজ থেকে কোচবিহার সফরে মমতা৷
কলকাতা: সোমবারই দু দিনের কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে এবিএন শীল কলেজ ময়দানে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে বেলা ৪টে নাগাদ তিনি যোগ দেবেন রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাসমেলা ময়দানে জনসভা করার আগে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেবেন।
বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে, যা নিয়ে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে বিভ্রান্তি ও আতঙ্কের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের আশঙ্কা, অসতর্কতার কারণে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। কোচবিহারের জনবিন্যাসে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বড় অংশ থাকার বিষয়টি রাজনৈতিক ভাবে এই অঞ্চলকে সংবেদনশীল করে তুলেছে। তাই রাসমেলা ময়দানের সভা থেকে এসআইআর ও নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর।
advertisement
এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই মমতা জেলায়-জেলায় রাজনৈতিক সফর শুরু করেছেন। প্রথম সভাটি করেছিলেন বনগাঁয়। তারপর মালদহ, মুর্শিদাবাদ। এবার তিনি দু’দিনের সফরে যাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহারে।
advertisement
বনগাঁ থেকে মমতা পরপর রাজনৈতিক সভায় একটিই কথা বলছেন, “আমি ভোট চাইতে আসিনি। যখন নির্বাচন হবে, তখন ভোটের কথা বলব। আমি এসেছি শুধুমাত্র আপনাদের পাশে থাকতে। আমি জানি, আপনারা সকলেই উদ্বিগ্ন। যে কায়দায় তড়িঘড়ি এসআইআরের কাজ চলছে, তা অবৈজ্ঞানিক। তিন বছরের কাজ তিন মাসে হয় না। ফলে ইতিমধ্যে চল্লিশের কাছাকাছি মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি সবাইকে একথাই বলতে চাই, কেউ নিজের জীবন বিসর্জন দেবেন না। ভয় পাবেন না। আমি থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কাউকে পুশব্যাক করা হবে না। যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা সবাই নাগরিক। কাউকে বাদ দেওয়া যাবে না।”
advertisement
২০২৪ এর লোকসভা ভোটে কোচবিহার আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস। ফলে আগামী বছর বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে কোচবিহার জেলা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement