advertisement

Malda News: জল নেওয়ার নাম করে বাড়িতে ডেকে গুলি! ক্রিকেট-বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড, উত্তপ্ত কালিয়াচক

Last Updated:

Malda News: আক্রান্তের পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন তাঁকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকেন বাবর আলী নামে এক যুবক। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা গুলি করেন।

আহত এক যুবক
আহত এক যুবক
মালদহ, জিএম মোমিনঃ ক্রিকেট খেলায় গণ্ডগোলকে কেন্দ্র করে মালদহে চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালের এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়া এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম জামালুদ্দিন শেখ। সংশ্লিষ্ট এলাকাতেই তাঁর বাড়ি। পেশায় তিনি জল ব্যবসায়ী। আক্রান্তের পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন জামালুদ্দিনকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকেন বাবর আলী নামে এক যুবক। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিনকে গুলি করেন বলে অভিযোগ। তাঁর পিঠে গুলি লাগে।
আরও পড়ুনঃ পিংলার মেয়ের কাছে হার মারল বিদেশের প্রতিযোগীরা! ওয়ার্ল্ড যোগা কাপে সোনা জয় ছোট্ট সনমের, গর্বে বুক ভরছে সবার
অভিযোগ, এই ঘটনার খবর পেয়ে তাঁর ছেলে শামীম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখ গেলে তাঁদের বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
গুলিবিদ্ধ ব্যক্তির দাদা সামিরুদ্দিন শেখ জানান, “দু’দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে জামালুদ্দিন ও বাবর আলীর ছেলেগুলোর মধ্যে গণ্ডগোল বাঁধে। এই নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাঁধে। এরপর এদিন সকালে জামালুদ্দিনকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর। সেখানে তাঁকে গুলি করে। ওঁর পিঠে গুলি লেগেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এই ঘটনা প্রসঙ্গে জানান, “ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: জল নেওয়ার নাম করে বাড়িতে ডেকে গুলি! ক্রিকেট-বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড, উত্তপ্ত কালিয়াচক
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement