advertisement

Malda News: 'ওরাই ভবিষ্যৎ'! মালদহের স্কুলে মন ভাল করা ছবি, জলের অপচয় ঠেকাতে অভিনব নির্মাণ ৩ স্কুল পড়ুয়ার

Last Updated:

Malda News: বাড়ির ফেলে দেওয়া একাধিক যন্ত্রপাতি ব্যবহার করে আস্ত একটি অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার মেশিন তৈরি করলেন তিন স্কুল পড়ুয়া। জল ব্যবহার করার সময় হাত রাখলে নিজেই জল পড়বে এবং হাত সরিয়ে দিলে নিজেই জল পড়া বন্ধ হয়ে যাবে।

+
ছাত্রদের

ছাত্রদের যাতে তৈরি বিজ্ঞান মডেল

মালদহ, জিএম মোমিন: জল অপচয় রুখতে অভিনব চিন্তাভাবনা তিন পড়ুয়ার। বাড়ির ফেলে দেওয়া একাধিক যন্ত্রপাতি ব্যবহার করে আস্ত একটি অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার মেশিন তৈরি করলেন তিন স্কুল পড়ুয়া। জল ব্যবহার করার সময় হাত রাখলে নিজেই জল পড়বে এবং হাত সরিয়ে দিলে নিজেই জল পড়া বন্ধ হয়ে যাবে। এমনই এক আধুনিক যন্ত্র তৈরি করে তাক লাগালেন মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্র ধৃতিমান মণ্ডল, বৈদূর্য অধিকারি ও শতদ্রুপ মণ্ডল।
অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার মেশিন প্রস্তুতকারক এক স্কুল পড়ুয়া বৈদূর্য অধিকারি জানিয়েছে, “অনেক সময় দেখা যায় বাড়ি হোক বা অফিস ঘর ও স্কুল, জল ব্যবহারের পর জলের নল খুলে দিয়ে ছেড়ে দেন অনেকে। তাই তাঁরা জল অপচয় রুখতে এই বিশেষ যন্ত্র তৈরি করেছেন।”
advertisement
advertisement
মালদহের আরেক স্কুল পড়ুয়া শতদ্রুপ মণ্ডল জানান, “এই অটোমেটিক ওয়াটার ডিসপেন্সর মেশিনে তৈরি করতে ব্যবহার করা হয়েছে আইআর সেন্সর, রিলে মডিউল, ওয়াটার পাম্প। পাশাপাশি ব্যবহার করা হয়েছে বাড়িতে ফেলে দেওয়া একাধিক যন্ত্রপাতি ও কাগজ সামগ্রী। একাধিক যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই অটোমেটিক ওয়াটার ডিসপেন্সর মেশিন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যান্ত্রিক পদ্ধতি ব্যবহারে বিপ্লব এসেছে। বাদ পড়েনি বাড়ির আসবাবপত্র। তবে সমস্ত ক্ষেত্রেই জলের প্রয়োজন অপরিহার্য। তাই জলের অপচয় রুখতে খুদে পড়ুয়াদের এমন অভিনব যান্ত্রিক নির্মাণ নজর কেড়েছে সকলের। অনেকেই বলছেন, ‘এরাই তো আগামীর ভবিষ্যৎ’।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: 'ওরাই ভবিষ্যৎ'! মালদহের স্কুলে মন ভাল করা ছবি, জলের অপচয় ঠেকাতে অভিনব নির্মাণ ৩ স্কুল পড়ুয়ার
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement