advertisement

Malda News: ফ্রেঞ্চ ফ্রাই থেকে পাটিসাপটা, ষোলোআনাই খাঁটি! বুধিয়া হাই মাদ্রাসায় খুদে রাঁধুনিদের হাতের জাদুতে বাজিমাত

Last Updated:

Malda News: ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাগি, পকোড়া, পাটিসাপটা, ঘুগনি ইত্যাদি খাবার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করল পড়ুয়ারা।

+
বুধিয়া

বুধিয়া হাই মাদ্রাসায় ফুড ফেস্টিভ্যাল

মালদহ, জিএম মোমিন: বাড়ির রান্না করা খাবার সামগ্রী এবার প্রতিযোগিতার ময়দানে। ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাগি, পকোড়া, পাটিসাপটা, ঘুগনি ইত্যাদি খাবার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যালয়ে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে এমনই চিত্র ধরা পড়ল মালদহের ইংরেজবাজার ব্লকের বুধিয়া হাই মাদ্রাসায়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশগ্রহণ করে এই ফুড ফেস্টিভালে আয়োজিত খাবার প্রতিযোগিতায়।
যেখানে পড়ুয়াদের রান্না করা খাবার সামগ্রী তুলে ধরা হয় আগত বিচারকদের সামনে। স্বাদ চেখে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে পড়ুয়াদের রান্না করা খাবার বিচার করে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বিচারকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একাদশ শ্রেণির এক ছাত্রী তানিশা আফরোজ জানান, “বন্ধুরা মিলে বাড়ি থেকে বিভিন্ন রকম খাবার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বিদ্যালয়ের এমন আয়োজন দেখে খুব ভাল লাগছে।
advertisement
advertisement
তার কথায়, আগামীতে আরও এমন অনুষ্ঠান সুস্বাদু খাবার সামগ্রী তৈরিতে আগ্রহ বাড়াবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান জানান, “বিদ্যালয়ের পড়ুয়াদের খাবার সামগ্রী তৈরিতে আগ্রহী করে তুলতে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যেখানে ১৭ টি স্টল করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সকলে বাড়ি থেকে রান্না করে সুস্বাদু ঘুগনি, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া, পাটিসাপটা, পিঠে ইত্যাদি খাবার নিয়ে এসেছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, বিচারকরা সকলের খাবার স্বাদ চেখে দেখেন। এদের মধ্যে সবথেকে সুস্বাদু খাবার প্রস্তুতকারক পড়ুয়াদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে।” সাধারণত এই ধরনের অনুষ্ঠান দেখা দেয় কোন টিভি রিয়ালিটি শো বা বড় মঞ্চে। তবে মালদহের এই বিদ্যালয়ের এমন খাবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আগামীতে পড়ুয়াদের পেশাগত সুস্বাদু খাবার প্রস্তুতকারক হিসেবে গড়ে তুলবে বলে অভিমত অনেকের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ফ্রেঞ্চ ফ্রাই থেকে পাটিসাপটা, ষোলোআনাই খাঁটি! বুধিয়া হাই মাদ্রাসায় খুদে রাঁধুনিদের হাতের জাদুতে বাজিমাত
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement