advertisement

Malda Medical College: ঝাঁ চকচকে ৪ তলা বিল্ডিং! দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজের রাত্রি নিবাস, থাকা যাবে স্বল্প মূল্যে

Last Updated:

Malda Medical College: দীর্ঘদিন ধরে তালা বন্ধ থাকায় অভিযোগ উঠেছিল একাধিক। উদ্বোধনের প্রায় ছয় বছর কেটে গেল আজও কনকনে শীতে ঠান্ডাকে উপেক্ষা করে রাত্রি যাপন করতে হচ্ছে রোগীর পরিজনদের। এবারে সেই সমস্যার কথা জানতে পেরে রাত্রি নিবাস চালু করার জন্য নবনির্মিত ভবনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

+
মালদহ

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীর পরিজনদের রাত্রি নিবাস ভবন

মালদহ, জিএম মোমিন: রাত্রিযাপনে আর হয়রানি নয়। রোগী দেখাশোনার পাশাপাশি আরামে ঘুমাতে পারবেন রোগীর পরিজনরা। রাত কাটাতে হবে না আর হাসপাতালের বারান্দায় বা রাস্তায়। দ্রুত চালু হতে চলেছে দীর্ঘ অপেক্ষিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীর পরিজনদের রাত্রি নিবাস ভবন। প্রায় ছয় বছর থেকে বন্ধ থাকা রাত্রি নিবাস চালুর আশায় অপেক্ষায় বুক বেঁধেছেন হাসপাতালে আসা রোগীর পরিজনরা। দীর্ঘদিন ধরে তালা বন্ধ থাকায় অভিযোগ উঠেছিল একাধিক। উদ্বোধনের প্রায় ছয় বছর কেটে গেল, আজও কনকনে শীতে ঠান্ডাকে উপেক্ষা করে রাত্রি যাপন করতে হচ্ছে রোগীর পরিজনদের। এবারে সেই সমস্যার কথা জানতে পেরে রাত্রি নিবাস চালু করার জন্য নবনির্মিত ভবনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “সমস্ত পরিকাঠামো সচল রয়েছে। দ্রুত রাত্রি নিবাসটি চালু হবে। প্রতিদিন জেলা-সহ ভিন জেলার হাজার হাজার রোগী আসেন চিকিৎসার জন্য। এটি চালু হলে রোগীর পরিজনদের রাত্রি যাপনের সমস্যা মিটবে।”
advertisement
advertisement
মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় সাজ্জাদ শেখ জানান, “এই রাত্রি নিবাস ভবনটি চালু হলে উপকৃত হবেন হাজার হাজার রোগীর পরিজনরা। দীর্ঘদিন ধরে দেখছি তালা বন্ধ অবস্থায়। যার ফলে এখন‌ও রোগীর পরিজনরা রাস্তা বা বারান্দায় ঘুমান। তবে এবারে চালু হ‌ওয়ার পর হয়ত আর সমস্যা থাকবে না রোগীর পরিজনদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে নিয়ে রোগীর পরিজনদের জন্য তৈরি রাত্রি নিবাস ভবনটি পরিদর্শন করেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। পরিদর্শনের পর দ্রুত রাত্রি নিবাসটি চালু করার কথা জানান তিনি। রাত্রি নিবাসটি চালু হলে শুধু জেলা নয় উপকৃত হবেন ভিন জেলা থেকে আসা রোগীর পরিজনরা। তাই পরিদর্শনের পর রাত্রি নিবাস চালুর অপেক্ষায় বুক বেঁধেছেন রোগীর পরিজনরা। এছাড়াও জানা যাচ্ছে, স্বল্প মূল্যে থাকা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Medical College: ঝাঁ চকচকে ৪ তলা বিল্ডিং! দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজের রাত্রি নিবাস, থাকা যাবে স্বল্প মূল্যে
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement