advertisement

Madan Mohan Rath Yatra: আর থাকছে না একশ ছুঁই ছুঁই পুরনো রথ, মদনমোহন দেবের জন্য তৈরি হচ্ছে নতুন বাহন

Last Updated:

চলতি বছর নতুন রথে চড়বেন মদনমোহন দেব। রথের উচ্চতা হবে প্রায় ২১ ফুট। সম্পূর্ণ শাল ও সেগুন কাঠ দিয়ে নির্মাণ হচ্ছে এই রথ

+
প্রতিকী

প্রতিকী ছবি

কোচবিহার: রাজ-আমলে স্থাপন করা হয়েছিল কোচবিহার মদনমোহন বাড়ির মন্দির। দীর্ঘ অনেকটা সময় ধরে এই মন্দিরে মদনমোহন দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের আগে রথের দুটো চাকা পরিবর্তন করতে হয়েছিল। তার আগের বছর কোচবিহার কাচারি মোড় এলাকায় রথের চাকা ভেঙে যায়। তাই চলতি বছরে নতুন করে রথ নির্মাণের কাজ শুরু করা হয়েছে দেবোত্তর ট্রাস্ট বোর্ড দ্বারা ডাঙর আই মন্দিরে।
রথ নির্মাণের কাঠের কারিগর হরেকৃষ্ণ সূত্রধর জানান, ” মোট তিনজন মিলে রথ নির্মাণের কাজ করছি। আমার সঙ্গে রয়েছেন নারায়ণ সূত্রধর ও মনীন্দ্র সূত্রধর। সকলেই বংশপরম্পরায় কাঠ মিস্ত্রি। রথ সারানোর কাজ শুরু হয়েছে ৭- ৮ দিন আগে। ইতিমধ্যেই বেশ কিছুটা কাজ এগিয়েছে। ২ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে।” দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি পবিত্রা লামা জানান, “চলতি বছরে নতুন রথে চড়বেন মদনমোহন দেব। রথের উচ্চতা হবে প্রায় ২১ ফুট। শাল ও সেগুন কাঠ দিয়ে নির্মাণ হচ্ছে এই রথ।”
advertisement
জেলার এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, ” আনুমানিক ১৯৩০ দশকে এই রথটি নির্মাণ করা হয়। বর্তমানে রথটির বেহাল অবস্থা। তাই নতুন রথ নির্মাণ করা হচ্ছে। তবে নতুন রথটি যেন আগের রথের অনুকরণে তৈরি হয়, সেটা সুনিশ্চিত করতে হবে দেবোত্তর ট্রাস্ট বোর্ডকে। অবশ্যই শাল ও সেগুন কাঠ দিয়ে যেন রথ তৈরি হয়। পুরনো রথটিকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করতে হবে।\”
advertisement
advertisement
চলতি বছর রথের মেলায় আর পুরনো রথ চোখে পড়বে না। এবারে নবনির্মিত রথে চড়বেন মদনমোহন দেব।
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madan Mohan Rath Yatra: আর থাকছে না একশ ছুঁই ছুঁই পুরনো রথ, মদনমোহন দেবের জন্য তৈরি হচ্ছে নতুন বাহন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement