Jalpaiguri News: ধান ভাঙতে গিয়ে সর্বনাশ! মেশিনে থেকে আগুন লেগে পুড়ে ছাই সবকিছু
- Reported by:SUROJIT DEY
- Published by:kaustav bhowmick
Last Updated:
ধান ভাঙার মেশিন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙি এলাকার স্থানীয় এক কৃষকের চাষের জমির ধান ভাঙার সময়ই দুর্ঘটনাটি ঘটে
জলপাইগুড়ি: ধান ভাঙার মেশিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল লক্ষ টাকার ধান ও খড়। মাথায় হাত অসহায় কৃষকের। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
মঙ্গলবার সকালে ধান ভাঙার মেশিন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙি এলাকার স্থানীয় এক কৃষকের চাষের জমির ধান ভাঙার সময়ই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খড়ের গাদা এবং ধানের স্তূপে আগুন ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আসে কোতোয়ালি থানার পুলিশ। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ধান ভাঙার মেশিনে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধান ভাঙার কাজ চলছিল। ওই সময় মেশিন থেকে হঠাৎ আগুনের ফুলকি বেরোতে শুরু করে, তারপরই চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট কৃষকের সব ধান পুড়ে গিয়েছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2023 5:04 PM IST










