advertisement

Leopard Attack: যমে-মানুষে কয়েক মিনিটের টানাটানি! রুদ্ধশ্বাস লড়াই শেষে...

Last Updated:

Leopard Attack: চিতাবাঘের হানায় প্রাণে বাঁচলেও মারাত্মক জখম হয়েছেন অভিষেক ওঁরাও নামে এক যুবক। প্রাণপণে লড়াই করে প্রাণে বেঁচে গেলেও ওই যুবকের মুখের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে

লেপার্ড 
লেপার্ড 
আলিপুরদুয়ার: কয়েক মিনিট ধরে চলল যমে-মানুষে লড়াই, থুড়ি বাঘে-মানুষের টানাটানি। একজন যখন প্রাণ বাঁচাতে মরণপণ লড়াই লড়ছেন তখন বাঘ মামা সেই প্রাণ নিতেই মরিয়া। তবে শেষ পর্যন্ত চিৎকার চেঁচামেচিতে গ্রামের সবাই বেরিয়ে আসায় হাতে পেয়েও শিকার ছেড়ে পালাতে হল চিতাবাঘ’কে। কালচিনির ঘটনা।
চিতাবাঘের হানায় প্রাণে বাঁচলেও মারাত্মক জখম হয়েছেন অভিষেক ওঁরাও নামে এক যুবক। প্রাণপণে লড়াই করে প্রাণে বেঁচে গেলেও ওই যুবকের মুখের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাইকেলে চেপে বেরিয়েছিলেন এলাকার যুবক অভিষেক ওঁরাও। সেই সময় আটিয়াবাড়ি চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ এক লাফে বেরিয়ে এসে অভিষেককে আক্রমণ করে। তবে তাতে ঘাবড়ে না গিয়ে ওই যুবক প্রাণপণ লড়াই করতে থাকেন। কয়েক মিনিট চিতাবাঘের সঙ্গে লড়াই চলে। এরপর অভিষেকের চিৎকারে এলাকাবাসীরা বেরিয়ে এলে চিতাবাঘটি শিকার ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় অভিষেক মারাত্মকভাবে জখম হন।
advertisement
স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যদিও গোটা ঘটনায় রীতিমত আতঙ্ক বিহ্বল হয়ে পড়েছেন অভিষেক।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Attack: যমে-মানুষে কয়েক মিনিটের টানাটানি! রুদ্ধশ্বাস লড়াই শেষে...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement