advertisement

Kalimpong Accident: ৪০০ ফুট খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে! মৃত ২, ক্রেন দিয়ে দেহ উদ্ধার

Last Updated:
 ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে! মৃত ২
ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে! মৃত ২
কালিম্পংঃ বাংলা-সিকিম লাইফ লাইনে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনার মৃত‍্যু হয়েছে দু’জনের। দু’জনেই সিকিমের বাসিন্দা। কালিম্পংয়ের লিকুভিরে দুর্ঘটনা। ক্রেন দিয়ে মৃতদেহ উদ্ধার। বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক বন্ধ ছিল। আপাতত খোলা হয়েছে সড়ক পথ।
নিয়ন্ত্রণ হারিয়ে ৪০০ ফুট খাদে পড়ে একটি চারচাকার গাড়ি ৷ সেখান থেকে গাড়ি তিস্তা নদীতে পড়ে গাড়িটি । সোমবার সকালে চারচাকা গাড়ি করে ওই দুই ব‍্যক্তি শিলিগুড়ি যাচ্ছিল। তখনই, নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিশাল ছেত্রী ও থুপডেন ভুটিয়া নামের দুই ব্যক্তির।প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় গাড়ি থেকে ওই দুই ব্যক্তির দেহ উদ্ধার হয়। ওই দু’জনের দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kalimpong Accident: ৪০০ ফুট খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে! মৃত ২, ক্রেন দিয়ে দেহ উদ্ধার
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement