advertisement

Junior Doctor Death: ডিউটি শেষে ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র চিকিৎসক! আহত আরও ৪

Last Updated:

এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ৪ জন চিকিৎসকের একটি দল গাড়িতে পানিঘাটা ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন৷

দুর্ঘটনায় মৃত জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ভাদুড়ি৷
দুর্ঘটনায় মৃত জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ভাদুড়ি৷
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: মৃত ওই জুনিয়র চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি৷ তিনি কলকাতার বাসিন্দা বলেই পুলিশ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর৷
এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ৪ জন চিকিৎসকের একটি দল গাড়িতে পানিঘাটা ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন৷ নকশালবাড়ির কদমা মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে চিকিৎসকদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন চার চিকিৎসক সহ মোট পাঁচ জন।
খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ গুরুতর জখম ২ জুনিয়র চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই মৃত্যু হয় সায়ন্তনী ভাদুরী নামে ওই জুনিয়র চিকিৎসকের।
advertisement
advertisement
অন্যদিকে তুলনামূলক ভাবে কম আহত বাকি ৩ জনকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। পরে দু জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনায় দূর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Junior Doctor Death: ডিউটি শেষে ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র চিকিৎসক! আহত আরও ৪
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement