advertisement

Jalpaiguri News: সুরক্ষার চাবিকাঠি এবার মহিলাদের হাতে, কাঠ সংগ্রহে রাশ টানতে কড়া নজরদারি! আগেভাগে সতর্ক বন দফতর

Last Updated:

Jalpaiguri News: মরাঘাট রেঞ্জে জ্বালানি কাঠ সংগ্রহ রোধে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত মহিলা বনকর্মী। বন ও মানুষের সুরক্ষায় ঝুঁকি নিতে নারাজ বন বিভাগ।

+
মহিলা

মহিলা বনকর্মী মোতায়েন

জলপাইগুড়ি, সুরজিৎ দে: এবার বন সামলাবে মহিলারা! জঙ্গলের নিরাপত্তায় থাকবে বাড়তি মহিলা বনকর্মী। মরাঘাট রেঞ্জে নজরদারি হচ্ছে আরও কড়া। চা-বাগানে পাতা তোলার মরসুম শেষ হতে আর মাত্র দু’দিন। আর এই সময়টাকেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করে বন দফতর। কারণ বছরের এই সময় থেকেই জঙ্গলের ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহের প্রবণতা বাড়তে থাকে।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জে মোতায়েন করা হল অতিরিক্ত মহিলা বনকর্মী। বন দফতর জানাচ্ছে, চা-বাগানের কাজ বন্ধ হয়ে গেলে জঙ্গলঘেঁষা অঞ্চলগুলির বহু মহিলা প্রতিদিন সকালেই কাঠ সংগ্রহে জঙ্গলের গভীরে ঢুকে পড়েন। বিগত কয়েক বছরে এই আচরণ প্রাণ গিয়েছে বহু মানুষের। বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে একের পর এক।
advertisement
advertisement
তবুও অভাব-অনটনের চাপে আজও অনেকেই ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। এই পরিস্থিতিতেই খট্টিমারি ও তোতাপাড়া বিট এলাকায় মোতায়েন হয়েছে মহিলা বনকর্মীদের বিশেষ বাহিনী। বাকি বিটগুলিতে চলছে রুটিন টহল। জঙ্গল সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছে বন দফতর। জঙ্গলের ভেতর কারও প্রবেশের চেষ্টা দেখা মাত্রই আটকানো হচ্ছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে চলছে প্রচারও। মরাঘাটের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য বলেন, “চা পাতা তোলার কাজ বন্ধ হলেই জঙ্গলে কাঠ সংগ্রহ বাড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, আমরা চাই না মানুষ-বন্যপ্রাণী সংঘাত হোক। মানুষের নিরাপত্তা ও জঙ্গলের অখণ্ডতা দুটোই আমাদের দায়িত্ব। তাই বাড়তি মহিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের কথায়, মহিলা বনকর্মীদের উপস্থিতি জঙ্গলমুখী অনেককেই পিছিয়ে দিচ্ছে। কারও কারও মতে, বিকল্প জ্বালানি বা সরকারি সহায়তার অভাবই মানুষকে আবার জঙ্গলের দিকে ঠেলে দেয়। বন দফতর বলছে, বছরভর জঙ্গলের সুরক্ষা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সুরক্ষার চাবিকাঠি এবার মহিলাদের হাতে, কাঠ সংগ্রহে রাশ টানতে কড়া নজরদারি! আগেভাগে সতর্ক বন দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement