advertisement

Jalpaiguri News: চা বাগানের নামে পাঠানো পার্সেলের আড়ালে এসব কী যাচ্ছে! দেখে পুলিশের চোখ কপালে

Last Updated:

Jalpaiguri News: পুলিশ সূত্রে খবর, সিরাপের বোতল গুলি সিকিমের এক চা বাগানের ঠিকানা দেওয়া পার্সেলের ভিতরে ছিল।

অভিনব ভাবে মাদক পাচার
অভিনব ভাবে মাদক পাচার
জলাপাইগুড়ি: চা বাগানের নামে পাঠানো পার্সেলের আড়ালে মাদক পাচার, পুলিশের নাকা চেকিং চলাকালীন নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার দুই। জলপাইগুড়ি ও কালিম্পং জেলার সীমান্ত এলাকায় এলেনবাড়ি পুলিশ চেক পোস্টে মাল থানার পুলিশের নাকা চেকিং চলাকালীন সিকিম নম্বরের একটি গাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ সিরাপ।
পুলিশ সূত্রে খবর, সিরাপের বোতল গুলি সিকিমের এক চা বাগানের ঠিকানা দেওয়া পার্সেলের ভিতরে ছিল। প্রায় ৮৫ বোতল নিষিদ্ধ সিরাপ সহ দু জনকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সিকিমে নিয়ে যাওয়া হচ্ছিল তবে তার আগেই মাল থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকড়াও পাচারকারী।
advertisement
advertisement
এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
—– সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চা বাগানের নামে পাঠানো পার্সেলের আড়ালে এসব কী যাচ্ছে! দেখে পুলিশের চোখ কপালে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement