Accident: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টোটো চালকের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Accident: জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের। আহত হয়েছেন টোটো রিক্সার আরও পাঁচ যাত্রী। মৃত চালকের নাম অনাথ সরকার।
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের। আহত হয়েছেন টোটো রিক্সার আরও পাঁচ যাত্রী। মৃত চালকের নাম অনাথ সরকার। তিনি বেতগাড়া থেকে যাত্রী নিয়ে ময়নাগুড়ি হাসপাতালের দিকে আসছিলেন।
জানা গিয়েছে, পলাশ মোড় এলাকায় আচমকা রিক্সা ঘোরানোর সময় রেশনের খাদ্যসামগ্রী বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে টোটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের।
advertisement
দুর্ঘটনায় আহত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 6:46 PM IST










