স্ত্রীর হৃদপিণ্ড ছিঁড়ে ব্যাগে ভরে গ্রাম ঘুরল স্বামী, ভয়ঙ্কর কাণ্ড ময়নাগুড়িতে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
একটি হাতে ব্যাগ এবং অপর হাতে ছিল দাঁ। ব্যাগ থেকে গড়িয়ে পড়ছিল রক্ত।
জলপাইগুড়ি, শান্তনু কর: আবারও এক নৃশংস খুন। স্ত্রীকে খুন করে দেহাংশ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শরীর থেকে ছিঁড়ে বের করা হল হৃদপিণ্ড। শুক্রবার সকালে হাড়হিম করা কাণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, স্ত্রী দিপালী রায়কে খুন করে তার শরীর থেকে হৃদপিণ্ড আলাদা করে তা নিয়ে গ্রামে ঘুরে বেরিয়েছেন স্বামী রমেশ রায়। তার একটি হাতে ব্যাগ এবং অপর হাতে ছিল দাঁ। ব্যাগ থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। সেই ব্যাগেই দিপালীর হৃদপিণ্ড ছিল বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ সিকিম মহানন্দা এক্সপ্রেসের সামনে আচমকা বিশাল দাঁতাল! আঁতকে উঠলেন চালক, দুর্ঘটনা থেকে কীভাবে রক্ষা দেখুন ভাইরাল ভিডিওতে
খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্তের বাড়ি পৌঁছয়। বাড়ির চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। আর সেখানেই গলাকাটা অবস্থায় মেলে দিপালীর দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের মারের চোটে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী! স্কুলের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
স্ত্রী খুনে অভিযুক্ত রমেশ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাগুড়ির শিঙ্গি মারি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে স্ত্রী দিপালী রায়ের দেহের বেশ কিছু অংশ। খুন করে স্ত্রীর দেহের অংশ ব্যাগে ভরে ঘুরছিল পঞ্চাশর্ধ এই ব্যক্তি। কী কারনে এই নৃশংস খুনের ঘটনা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2025 1:14 PM IST







