advertisement

স্বামীর দীর্ঘায়ু কামনায় জলপাইগুড়ির মহারাজ মেলায় শাঁখা পড়তে ভিড় মহিলাদের

Last Updated:

চলতি বছর ১৪১ বছরে পা দিল এই মেলা

+
জলপাইগুড়ির

জলপাইগুড়ির মহারাজের মেলা

#সুরজিত দে, জলপাইগুড়ি: স্বামীর দীর্ঘায়ু কামনায় জলপাইগুড়ির মহারাজ মেলায় শাঁখা পড়তে ভিড় মহিলাদের। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে রংধামালি এলাকায় শুরু হয়েছে দুর্গাপুজো। প্রতি বছরই লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার এই পুজো শুরু হয়। রংধামালি এলাকার এই পুজোকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোটা এলাকায়।
পুজো শেষ হয়ে যাওয়ার পরেও ফের নতুন করে এখানে পুজোর আনন্দে মেতে উঠেছে‌ন কয়েক হাজার মানুষ। স্থানীয় মানুষের বিশ্বাস, দুর্গা কৈলাসে ফিরে যা‌ওয়ার সময় রংধামালি‌র এই এলাকায় বিশ্রাম নিচ্ছি‌লেন। তখন দেবীকে দেখে পুজো দেন গ্রামবাসীরা। সেই প্রথা মেনে প্রতি বছর‌ই মায়ের পুজো‌র আয়োজন করেন গ্রামবাসীরা। একটি বড় মেলাও বসে।  ১৪১ বছর ধরে এই পুজো ও মেলার আয়োজন করা হচ্ছে।
advertisement
মন্দিরের পুরোহিত বিষ্ণু চক্রবর্তী বলেন, “গত ৪০ বছরের বেশি সময় ধরে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছি। একদিনের দুর্গাপুজো নামে এই পুজোর খ্যাতি রয়েছে। ষষ্ঠী থেকে দশমী সঙ্গে তিনটি কালী ঠাকুরের পুজো, একইসঙ্গে করা হয়।”
advertisement
সুরজিত দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্বামীর দীর্ঘায়ু কামনায় জলপাইগুড়ির মহারাজ মেলায় শাঁখা পড়তে ভিড় মহিলাদের
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement