advertisement

Siliguri News: শিলিগুড়িতে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব

Last Updated:

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এদিন ফিল্ম ফেস্টিভ্যালে সাংসদ রাজু বিস্ট, বর্ষিয়ান শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অধ্যাপক ডঃ মহেন্দ্রনাথ রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন

+
রাজবংশী

রাজবংশী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

শিলিগুড়ি: রাজবংশী চলচ্চিত্রর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে শিলিগুড়িতে প্রথমবার আন্তর্জাতিক রাজবংশী চলচিত্র উৎসব শুরু হল। এই ফিল্ম ফেস্টিভ্যালের এটি পঞ্চম সংস্করণ। এদিন দীনবন্ধু মঞ্চে রাজবংশী ভাষায় নির্মিত একটি নির্বাক শর্ট ফিল্ম প্রদর্শিত হয়।
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এদিন ফিল্ম ফেস্টিভ্যালে সাংসদ রাজু বিস্ট, বর্ষিয়ান শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অধ্যাপক ডঃ মহেন্দ্রনাথ রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারত, বাংলাদেশ, নেপালের রাজবংশী ভাষার ভিন্ন চলচিত্র সেখানে প্রদর্শিত করা হবে। রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি, তাঁদের সংস্কৃতির নাচ-গান দিয়ে জমজমাট উদ্বোধন হল আন্তর্জাতিক রাজবংশী চলচিত্র উৎসবের।
advertisement
advertisement
ফিল্ম ফেস্টিভ্যালের অঙ্গ হিসাবে শুক্রবার গোঁসাইপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবছর ১৭ টি ফিচার ফিল্ম, ৩৭ টি টেলিফিল্ম, ২৭ টি ডকুমেন্টারি, ৮৯ টি শর্ট ফিল্ম প্রদর্শন ও ১২১ টি মিউজিক ভিডিও জমা পড়ে। যার মধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি নেপাল ও অসমের শর্ট ফিল্ম জমা পড়েছিল। রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি-সংস্কৃতি ইত্যাদি এই উৎসবের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আয়োজক সংস্থা। এবছর এই উৎসবের পঞ্চমতম বর্ষে রাজবংশের সম্প্রদায়ের বিশিষ্ট শিল্পীদের দ্বারা অভিনীত চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজবংশী চলচ্চিত্রের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি অর্জুন বর্মন বলেন, জমা পড়া ফিল্মগুলির মধ্যে থেকে নির্বাক শর্ট ফিল্ম ‘তোর্ষা পাড়ের গল্প’ বাছাই করে এদিন দেখানো হয়। শুক্রবার সমস্ত ফিল্মের মধ্যে থেকে সেরাগুলিকে বাছাই করে সেগুলির কলাকুশলীদের সম্মানিত করা হবে। যেখানে গান, নাচের পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের চিরাচরিত পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। ফিল্ম ফেস্টিভ্যালের সম্পাদক নিরেন রায় বলেন, সমস্ত জায়গাতেই নিজেদের ভাষার ফিল্ম ফেস্টিভ্যাল করে থাকে। আমরাও তাই প্রতিবছরই চেষ্টা করছি রাজবংশী ভাষার চলচ্চিত্র উৎসব করার। নানান সমস্যার মধ্যে থেকেও আমাদের কৃষ্টি সংস্কৃতির টানে আমরা সিনেমা বানিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: শিলিগুড়িতে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement