advertisement

Indian Railways: বাংলা থেকে বিহার হয়ে আসাম, ত্রিপুরা, মিজোরাম যাত্রী সুবিধায় চালু একাধিক নতুন ট্রেন

Last Updated:

Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ২০২৫-এ রেল যোগাযোগ বৃদ্ধি, যাত্রীদেরসুযোগ-সুবিধা উন্নত করতে ও উত্তর-পূর্বাঞ্চল এবং আশপাশের এলাকায় আঞ্চলিক ও আন্তঃরাজ্য ভ্রমণকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুনট্রেন পরিষেবা চালু করেছে।

News18
News18
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ২০২৫-এ রেল যোগাযোগ বৃদ্ধি, যাত্রীদেরসুযোগ-সুবিধা উন্নত করতে ও উত্তর–পূর্বাঞ্চল এবং আশপাশের এলাকায় আঞ্চলিক ও আন্তঃরাজ্য ভ্রমণকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুনট্রেন পরিষেবা চালু করেছে।
এই পদক্ষেপগুলির অংশ হিসাবে, ট্রেন নং. ১২০৪৭/১২০৪৮গুয়াহাটিনর্থ লখিমপুরগুয়াহাটি জন শতাব্দী এক্সপ্রেস ৭ জানুয়ারী ২০২৫ থেকে দ্বিসাপ্তাহিক ভিত্তিতে চালু করা হয় ট্রেন নং. ৫৫৮১৭/৫৫১৮৮ নিউবঙাইগাঁওগুয়াহাটিনিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার ৪ জানুয়ারী ২০২৫ থেকে দৈনিক পরিষেবা শুরু করেছে, যখন ট্রেন নং. ১৫৯১১/১৫৯১২ তিনসুকিয়ানাহরলগুনতিনসুকিয়া এক্সপ্রেস ৫ জানুয়ারী ২০২৫ থেকে ত্রি-সাপ্তাহিক ভিত্তিতে চালু করা হয়, যার ফলে আঞ্চলিক সংযোগ যথেষ্ট উন্নত হয়েছে।
advertisement
advertisement
দূরপাল্লার ভ্রমণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে, ট্রেন নং. ১৩১১৫/১৩১১৬ শিয়ালদহজলপাইগুড়ি রোডশিয়ালদহ সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি২০ জুন ২০২৫ থেকে চালু করা হয়। দার্জিলিং পাহাড়ি সেকশনে, পর্যটন ঐতিহ্যবাহী ভ্রমণের চাহিদা দুর করতে ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ট্রেন নং. ৫২৫৯২ দার্জিলিংঘুমদার্জিলিং চালু করা হয়।
advertisement
সেপ্টেম্বর ২০২৫-এর সময়কালে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবাও চালুকরা হয়। ট্রেন নং. ২০৫০৭/২০৫০৮ সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল – সাইরাং রাজধানী এক্সপ্রেসটি ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে সাপ্তাহিক পরিষেবাশুরু করে। ট্রেন নং. ১৫৬০৯/১৫৬১০ গুয়াহাটি – সাইরাংগুয়াহাটি এক্সপ্রেস ১৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে দৈনিক পরিষেবা হিসেবে চালু করেছে, অন্যদিকে ট্রেন নং. ১৩১২৫/১৩১২৬ কলকাতা – সাইরাং – কলকাতাএক্সপ্রেস ট্রেনটি ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে সপ্তাহে তিন দিন চলাচল শুরু করেছে।
advertisement
এছাড়াও, ট্রেন নং. ২৬৩০২/২৬৩০১ দানাপুর – জোগবানি – দানাপুরবন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে সপ্তাহে ছয় দিনচলাচল শুরু করেছে। ট্রেন নং. ১৫৭০২/১৫৭০১ শিলিগুড়ি – কাটিহার – শিলিগুড়ি এক্সপ্রেস ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে দৈনিক পরিষেবা শুরু করেছেএবং ট্রেন নং. ১৬৬০২/১৬৬০২ ইরোডে – জোগবানি – ইরোডে অমৃত ভারতএক্সপ্রেস ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে সাপ্তাহিক হিসাবে পরিষেবা চালু করাহয়েছে।
advertisement
২০২৫ সালে এই নতুন পরিষেবাগুলোর সূচনা উত্তরপূর্ব সীমান্তরেলওয়ের রেল পরিষেবা সম্প্রসারণ, সহজগম্যতা বৃদ্ধি এবং এই অঞ্চলেরসামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে সহায়তার প্রতি তাদের অঙ্গীকারকে তুলেধরেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: বাংলা থেকে বিহার হয়ে আসাম, ত্রিপুরা, মিজোরাম যাত্রী সুবিধায় চালু একাধিক নতুন ট্রেন
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement