South Dinajpur News: ভারত-বাংলাদেশ বর্ডার ঘেঁষা এলাকায় এ-কি কান্ড! ২২ বছর ধরে ফিরে তাকায় না কেউ
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Purnendu Mondal
Last Updated:
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফতেপুর গ্রামের বাসিন্দাদের চরম ক্ষোভ
দক্ষিণ দিনাজপুর: রাস্তার দুই পাশের ইট উঠে গেছে। পাশাপাশি ছোটবড় অনেক খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও পিচের চাদর উঠে বেরিয়ে এসেছে ইট। এর ফলে যাতায়াত করা দুষ্কর হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যানচালকদের। পুরো রাস্তা জুড়েই কোথাও কোথাও উচুঁ-নিচু ছোটবড় গর্ত। বালুরঘাট চকভৃগু এলাকার প্রিন্স ক্লাব থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফতেপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তা ২২ বছর আগে তৈরি হয়।
প্রতিদিনই এই রাস্তার ওপর ১২ থেকে ১৩টি গ্রামের প্রায় ৪০০০ এর উপর মানুষ প্রতিদিনই যাতায়াত করে থাকে। প্রতি বছর নিয়ম করে কখনও পঞ্চায়েত ভোট, কখনও লোকসভা ভোট, আবার কখনও বিধানসভা ভোট আসে, ভোট যায় কিন্তু এই সাত কিলোমিটার রাস্তার আশেপাশে থাকা ১২-১৩টি গ্রামের খবর কেউ রাখেনা। বাজার থেকে স্কুল হাসপাতাল থেকে কলেজ সবকিছুর প্রয়োজনেই এই গ্রামের বাসিন্দাদের ছুটতে হয় বালুরঘাট শহরে। কিন্তু যাতায়াতের রাস্তা বেহাল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “২০১৭ সালে বন্যার পর নামমাত্র মেরামতির কাজ হয়েছিল। তাও পুরো রাস্তায় নয়, যেখানে যেখানে রাস্তা ভেঙেছিল সেই অঞ্চলেই মেরামতির কাজ হয়েছিল, তারপর থেকে এই রাস্তা অবহেলিত থেকে গেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরের জনপ্রতিনিধি রয়েছেন তাঁরাও ঘুরে তাকিয়ে দেখেনা রাস্তার অবস্থার দিকে এমনটাই অভিযোগ। যে কারণে এখন তা চলাচলের অনুপযুক্ত।”
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 24, 2025 1:20 PM IST










