advertisement

উপনির্বাচনেও নোট ইস্যুতে অধীর-মুকুল-লকেটের তরজা

Last Updated:

উপনির্বাচনের প্রচারে কোচবিহারে এসে নোট ইস্যুতে জোর তরজায় মাতলেন অধীর চৌধুরী ও মুকুল রায়।

#কোচবিহার : উপনির্বাচনের প্রচারে কোচবিহারে এসে নোট ইস্যুতে জোর তরজায় মাতলেন অধীর চৌধুরী  ও মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী যাত্রাকে অধীর চৌধুরী কটাক্ষ করলেও মুকুলের দাবি, ‘অধীরের বক্তব্যের কোনও মান্যতা নেই। রাহুল, আনন্দ শর্মা  আসল কংগ্রেস। তারা যা বলছে সেটাই ঠিক।’
কোচবিহার লোকসভা উপনির্বাচনের প্রচারে বুধবার কোচবিহারে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  ভোট প্রচারের আগে এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী অভিযোগ করেন, ‘নোট ইস্যুতে মমতা যে  আন্দোলন করছেন, তা নিজের কালো টাকাকে সাদা করার জন্য।কারণ, এরাজ্যে কালো টাকার কারবারিদের রমরমা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কালো টাকার কারবারিদের নেত্রী। তিনি দিল্লী গিয়ে সাধু সাজতে চাইছেন। মমতার আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নেই।’
advertisement
অধীরের এই অভিযোগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘অধীর আসল কংগ্রেস, নাকি দিল্লীর রাহুল, আনন্দ শর্মার কংগ্রেস, মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস আসল কংগ্রেস। অধীরের কথার কোনো মান্যতা নেই।’
advertisement
এদিকে নির্বাচনের প্রচারে এসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনায় সরব হন বিজেপির দুই নেত্রী রূপা গাঙ্গুলি ও লকেট চ্যাটার্জী। কোচবিহার মদনমোহন বাড়ি তে রাস উৎসব ঘুরে দেখার পর লকেট চ্যাটার্জীও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এর দিল্লী যাওয়ার একমাত্র উদ্দেশ্য নিজের black money white করা। তিনি এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন,অথচ যখন সারদা কান্ডে লোকেরা আত্মহত্যা করলেন তখন তো উনি রাষ্ট্রপতির কাছে যাননি। ’ নোট ইস্যুতে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিও মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনায় সরব হন ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উপনির্বাচনেও নোট ইস্যুতে অধীর-মুকুল-লকেটের তরজা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement