advertisement

মাঠের ডার্বির আগেই বাজারে চলছে ঘটি ও বাঙালের লড়াই

Last Updated:
#শিলিগুড়ি: একটা ফুটবল ম্যাচ ঘিরে পুজোর আনন্দ শহরে। মাঠ ছেড়ে বাজারেও ছড়িয়েছে ঘটি বাঙালের যুদ্ধ ৷ রীতিমতো পাল্লা দিয়ে চলছে ইলিশ-চিংড়ির বেচাকেনা ৷ বলতে গেলে, মরশুমের প্রথম ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটছে শিলিগুড়ি সহ বাংলা ৷
এদিন সকালে শিলিগুড়ির বাজার ঘুরে দেখা গেল ৷ বিকেলে মাঠের আগেই সকালে বাজারে শুরু অন্য লড়াই ৷ রবিবারের মেনুতে চিকেন-মাটনকে এক শটে গোল পোস্টের বাইরে পাঠিয়ে দিয়ে বাজার দাপাচ্ছে ইলিশ ও চিংড়ি ৷ অসময়েও বাজারে মিলছে ইলিশ ৷ তার পাশেই হাঁড়িতে দাপাচ্ছে বাগদা থেকে গলদা ৷ সুযোগ বুঝে এই দুই মাছের দামও চড়া ৷
advertisement
ডার্বির মহারণে মাছ ব্যবসায়ীদের পোয়াবারো ৷ সরস্বতী পুজোর পর ফের ইস্টবেঙ্গল ও মোহনবাগাম ম্যাচের সৌজন্যে চড়া দামে বিকোচ্ছে ইলিশ-চিংড়ি দুইই ৷ পকেটের কুছ পরোয়া নেই ৷ ৯৫ বছরের চিরন্তন যুদ্ধের মেজাজে সকাল থেকে গা ঘামাচ্ছেন ডার্বি উৎসাহী বাঙালি ৷
advertisement
hisha and prawn
advertisement
কথাবার্তা শেষ, এবার মাঠে নামার পালা ৷ রবিবার বড় ম্যাচকে কেন্দ্র করে মাঠের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাঠের ডার্বির আগেই বাজারে চলছে ঘটি ও বাঙালের লড়াই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement