advertisement

Gate Meeting: তিন মাস ধরে বেতন হয়নি, প্রবল বৃষ্টি উপেক্ষা করেই গেট মিটিং চা শ্রমিকদের

Last Updated:

Gate Meeting: কারও তিনমাস, আবার কারোর তিনমাসেরও বেশি সময় ধরে বেতন বকেয়া রয়েছে। ফলে সংসার চালাতে প্রবল সমস্যায় পড়ছেন গরিব চা শ্রমিকরা

শ্রমিকরা 
শ্রমিকরা 
আলিপুরদুয়ার: কাজ চলছে নিয়মমাফিক, কিন্তু বেতন মিলছে না। যার জন্য উদাস্ত পরিশ্রম করেন চা শ্রমিকরা সেই বেতনই অধরা হয়ে পড়েছে। আর তাই বাধ্য হয়ে বকেয়া বেতনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় গেট মিটিং করলেন মধু চা বাগানের শ্রমিকরা।
কারও তিনমাস, আবার কারোর তিনমাসেরও বেশি সময় ধরে বেতন বকেয়া রয়েছে। ফলে সংসার চালাতে প্রবল সমস্যায় পড়ছেন গরিব চা শ্রমিকরা। এই পরিস্থিতিতে শীঘ্রই বেতন প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য গেট মিটিংয়ে সামিল হলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিক ও কর্মীরা। শীঘ্র বকেয়া বেতন না মিললে আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
মঙ্গলবার শ্রমিক সংগঠনগুলির ডাকে মধু চা বাগানের কার্যালয়ের সামনে গেট মিটিং আয়োজিত হয়। এদিন মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় গেট মিটিংয়ে সামিল হন কয়েকশো শ্রমিক ও সাব-স্টাফ সহ অন্যান্য কর্মীরা। বেতন না পেয়ে বিপাকে পড়া শ্রমিকরা জানান, প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। একই অবস্থা মধু চা বাগানের সাব- স্টাফ সহ অন্যান্য কর্মীদের। যতক্ষণ না বেতন মেটানো হবে ততক্ষণ গেট মিটিং চলবে বলে তাঁরা জানান।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gate Meeting: তিন মাস ধরে বেতন হয়নি, প্রবল বৃষ্টি উপেক্ষা করেই গেট মিটিং চা শ্রমিকদের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement