Dakshin Dinajpur News: বিধবাদের দেওয়া হল নগদ টাকা, বাড়ি করে দেবে পুরসভা
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:kaustav bhowmick
Last Updated:
গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র ওই বিধবা মহিলাদের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেন
দক্ষিণ দিনাজপুর: পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পকে মান্যতা দিয়ে বিশেষ উদ্যোগ গঙ্গারামপুর পুরসভার। পুর এলাকার ১৮ টি ওয়ার্ডের ২৪ জন বিধবা মহিলার হাতে এককালীন ৪০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হল। সেই সঙ্গে তাঁদের বাড়ি তৈরি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই দ্রুতগতির বলি চিতাবাঘ!
এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র ওই বিধবা মহিলাদের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেন। পাশাপাশি এই ২৪ জন বিধবা মহিলাদের আরও সুবিধা দিতে উদ্যোগ নিল গঙ্গারামপুর পুরসভা। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পকে মান্যতা দিয়ে অতি দ্রুততার সঙ্গে এই ২৪ জন অসহায় বিধবা মহিলাকে পুরসভা বাড়ি তৈরি করে দেবে বলে জানান পুরপ্রধান।
advertisement
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
গঙ্গারামপুর পুরসভার এমন উদ্যোগে খুশি সাহায্যপ্রাপ্ত বিধবারা। তাঁরা পুরপ্রধানকে আশীর্বাদ করেছেন। এদিকে পুরসভার এমন মানবিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে গঙ্গারামপুরের সাধারণ মানুষ।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2024 5:24 PM IST










