West Bengal news: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস! মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নার্সিং হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাত অভিযুক্তরা। এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিত বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে ভুয়ো সেন্টারে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর: নার্সিং ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা চক্র ফাঁস। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযোগ, এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো ট্রেনিং সেন্টারটি দীর্ঘ ১ বছর ধরে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ধৃতরা হলেন কৃষ্ণকান্ত মণ্ডল (২৪), অসীম কুমার জানা (২৪) এবং পবিত্র জানা (২২), সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায়। তাঁরা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করত। প্রায় ৩০ জন এই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
advertisement
advertisement
সূত্রে খবর, গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নার্সিং হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাত অভিযুক্তরা। এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিত বলে অভিযোগ। তবে বেশ কিছু দিন সেন্টারে যাওয়ার পরেই সন্দেহ হয় কয়েকজন মহিলার।
advertisement
নার্সিং ট্রেনিংয়ের নাম করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হত বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই সেন্টারে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 21, 2025 10:16 PM IST








