advertisement

মালদহে বেপরোয়া লরির ধাক্কায় মৃত ৪

Last Updated:

মালদহের মোথাবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের । নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বেপরোয়া লরিটি একটি বাইককে ধাক্কা মারে ।

#মালদহ: মালদহের মোথাবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের । নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বেপরোয়া লরিটি একটি বাইককে ধাক্কা মারে । বাইক উল্টে মৃত্যু হয় মা-ছেলের। এরপর এক সাইকেল আরোহীকে পিষে মারে লরিটি। স্থানীয়রা লরিটি আটকাতে গেলে ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে এক পথচারীকে পিষে দিয়ে চলে যায় লরিটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে লরিটি আটক করেছে পুলিশ। লরি চালক ও খালাসি পলাতক।
অন্যদিকে মালদহে গাজোলের কদুবাড়ি মোড়ে অন্য একটি লরির ধাক্কায় মৃত্যু হয় ভুটভুটি চালকের ৷ ভুটভুটি থামিয়ে চালকের থেকে তোলা আদায় করছিল পুলিশ বলে অভিযোগ ৷ তোলা আদায়ের সময় লরির ধাক্কায় মৃত্যু হয় ব্যক্তির ৷ ঘটনার পরই পুলিশকে মারধর শুরু করে জনতা ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে বেপরোয়া লরির ধাক্কায় মৃত ৪
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement